প্রকাশ্যে শিশুর সামনে মায়ের উপর পাশবিক অত্যাচার, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় বদলাচ্ছে, এখনও মানুষের মানসিকতার পরিবর্তন হয়নি। প্রকাশ্যে শিশুর সামনে মায়ের উপর পাশবিক অত্যাচারের ঘটনা।

জানা গিয়েছে, ঘটনাটি গত ১২ অগাস্ট মধ্যপ্রদেশের সাগর শহরের বাস স্ট্যান্ডে ঘটেছিল। একজন মহিলা পসরা সাজিয়ে রোজ বসতেন। হঠাৎই কয়েকজন দোকানদার তাঁকে সরতে বলেন। কিন্তু ওই মহিলা সরতে রাজি না হওয়ায় কয়েকজন দোকানদার তাঁর উপর অত্যাচার শুরু করে। তাঁকে সকলে মিলে মুখে লাথি মারে। এমনকি রড দিয়ে তাঁকে আঘাতও করে। তাঁর চারমাস বয়সী শিশুও সেইসময় কাছে ছিল। হৃদয়বিদারক এই ঘটনাটি মুহুর্তে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন পুরুষ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার, সাগর, লোকেশ সিনহা জানিয়েছেন, ওই মহিলার সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, নির্দিষ্ট জায়গা থেকে ওই মহিলা সরতে রাজি না হওয়ায় এই ধরনের নির্মম অত্যাচারের শিকার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের