চিনের সঙ্গে টক্কর! ৮৪, ৩২৮ কোটি টাকার যুদ্ধাস্ত্র কেনার ছাড়পত্র দিল কেন্দ্র

বৃহস্পতিবার রাতে এক টুইটে যুদ্ধাস্ত্র কেনার ব্যাপারে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গালওয়ান থেকে তাওয়াং। চিনা আগ্রাসন রুখতে ব্যতিব্যস্ত ভারতের স্থল সেনা। শি চিনফিংয়ের দেশের লাল ফৌজের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার জন্য দীর্ঘদিন ধরেই যুদ্ধাস্ত্র কেনার জন্য প্রতিরক্ষা মন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছিল সেনাবাহিনী। সেই অনুরোধে সাড়া দিয়ে ৮৪ হাজার ৩২৮ কোটি টাকার যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্তে ছাড়পত্র দিল কেন্দ্র। বৃহস্পতিবার রাতে এক টুইটে যুদ্ধাস্ত্র কেনার ব্যাপারে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এত জরুরি ভিত্তিতে বিপুল পরিমাণ টাকার অস্ত্রশস্ত্র কেনার অনুমোদন দেওয়ার পরেই জল্পনা শুরু হয়েছে। ভারত কি কোনও জরুরি পরিস্থিতির কথা ভেবে প্রস্তুতি নিচ্ছে?

৮৪ হাজার ৩২৮ কোটি টাকা দিয়ে ভারতীয় সেনার জন্য ক্ষেপণাস্ত্র, হাল্কা সাঁজোয়া ট্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের গাড়ি কেনার ফলে সেনাবাহিনী যেমন চাঙ্গা হবে তেমনই দেশের প্রতিরক্ষা সামগ্রী উ‍ৎপাদনকারী সংস্থাগুলিও আত্মনির্ভর হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান, ‘৮৪ হাজার ৩২৮ কোটির ৯৮ শতাংশই দেশে প্রতিরক্ষা সামগ্রী উ‍ৎপাদনকারী সংস্থা থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে ব্যবহার হবে।’

আচমকাই বিপুল পরিমাণ টাকার যুদ্ধাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে। পাঁচ বছর আগে ২০১৭ সালে আপৎকালীন ভিত্তিতে রাশিয়া এবং ইজরায়েলের কাছ থেকে মোদি সরকার বিপুল অস্ত্রশস্ত্র কিনেছিল বলে একটি মার্কিন সংবাদমাধ্যম দাবি জানিয়েছিল। ওই বিপুল সংখ্যক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, রকেট লঞ্চার, বোমা, গ্রেনেড লঞ্চার এবং চালকবিহীন উড়ন্ত যান কিনেছিল বলে সংবাদমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়। সে রকমই

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর