Loading live market data...
Loading active stocks...
Connecting...

Chhattisgarh: স্ত্রী খান গুটখা-মদ, স্বামীর ডিভোর্স মঞ্জুর আদালতের

বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছে ছত্তিশগড় হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি,রায়পুর (ছত্তিশগড়) : স্ত্রী নিয়মিত খান গুটখা। রাতে মদ না হলে তাঁর চলে না। স্ত্রীর এই অভ্যাসে স্বামী তিতিবিরক্ত। বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত তাঁর আর্জি মঞ্জুর করেছে। ঘটনা ছত্তিশগড়ের।

ছত্তিশগড়ের বাঙ্কি গ্রামের এক ব্যক্তি সাতদিন আগে বিয়ে হয়। একদিন বাড়ি ফিরে দেখেন স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। স্ত্রীক ওইভাবে পড়ে থাকতে দেখতে তিনি ঘাবডে যান। নিয়ে যান ডাক্তারের কাছে। ডাক্তারকে বলেন, তাঁর স্ত্রী গুটখা-মদে মারাত্মকরকম আসক্ত। একাধিকবার এই নিয়ে বাড়িতে অশান্তি হয়েছে। গুটখা খেয়ে ঘরে তাঁর থুতু ফেলার অভ্যাস আছে। বাড়ির লোকের সঙ্গে এই নিয়ে স্ত্রীর একাধিকবার অশান্তিও হয়েছে। ডাক্তার ওই মহিলাকে দেখে কিছু ওষুধপত্র খাওয়ার পরামর্শ দেন।

পরে ভদ্রমহিলার স্বামী বিবাহ বিচ্ছেদ চেয়ে প্রথমে পারিবারিক আদালতে দ্বারস্থ হলে পারিবারিক আদালত মামলা নাকচ করে দেয়। পরে ওই ব্যক্তি দ্বারস্থ হন ছত্তিশগড় হাইকোর্টে।

বিচারপতি গৌতম ভাদুরি এবং বিচারপতি রাধাকৃষ্ণন আগরওয়ালের বেঞ্চে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করেন। কেন চাইছেন, মামলায় সেকথাও তিনি জানান। ডিভিশন বেঞ্চ বিবাহ বিচ্ছেদের সম্মতি দিতে গিয়ে জানায়, কোনও বিবাহিত পুরুষের মদ-গুটখায় আসক্তি, গুটখা খেয়ে ঘরে থুতু ফেলে ঘর নোংরা করার অভ্যাস থাকলে স্ত্রী যেমন বিবাহ বিচ্ছেদ চাইতে পারে, তাহলে একই কারণে স্বামী বিবাহ বিচ্ছেদ চাইতে পারে। তাই, পারিবারিক আদালতের রায় খারিজ করে ভদ্রলোকের আর্জি মঞ্জুর করা হল।

আরও পড়ুন ছত্তিশগড়ে অজানা রোগে মৃত ৫০

অতিরিক্ত ফাইবারও হতে পারে ক্ষতিকর! নতুন ডায়েট ট্রেন্ড নিয়ে সতর্ক করছে চিকিৎসকমহল

‘রাজা শিবাজী’-র শুটিংয়ের সময় দিশার গলা টিপে ধরেছিলেন সঞ্জয় দত্ত, তারপর…

যুবভারতীতে পঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে শিরোপা জয়ের স্বপ্নে ধাক্কা খেল ইস্টবেঙ্গল

ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়