মহিলাকে বিরক্ত করার শাস্তি! মুখে কালি মাখিয়ে অর্ধনগ্ন করে হাঁটানো হল দলিতকে  

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দলিত নিপীড়ন যজ্ঞ চলছে। এবার এক মহিলাকে ‘বিরক্ত’ করার অভিযোগ তুলে এক দলিত ব্যক্তিকে মুখে কালি লাগিয়ে এবং গলায় জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে হাঁটাল উন্মত্ত জনতা। ঘটনার ভিডিও ভাইরাল হওয়াতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ইতিমধ্যেই দলিত নিগ্রহে জড়িত দুই জনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে ভারতীয় ন্যায়সংহিতা অনুযায়ী তফশিলি জাতি ও উপজাতি নিপীড়ন ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

দলিত ব্যক্তিকে অর্ধনগ্ন করে হাঁটানোর মতো লজ্জাজনক ঘটনাটি ঘটেছে মন্দাসৌর জেলার ভানপুরা থানার ভাইসোডামান্ডিতে। মন্দাসৌরের পুলিশ সুপার অভিষেক আনন্দ বুধবার (২ অক্টোবর) জানিয়েছেন, গত ২৯ সেপ্টেম্বর নির্যাতিত দলিত ব্যক্তির বিরুদ্ধে ‘বিরক্ত’ করার অভিযোগ তুলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন গ্রামের এক মহিলা।তার পরিপ্রেক্ষিতে পুলিশ ভারতীয় ন্যায়সংহিতার ৭৪ ও ৭৮ ধারা অনুযায়ী মামলাও দায়ের করে।

কিন্তু স্থানীয় মাতব্বররা পুলিশের ব্যবস্থা নেওয়ার জন্য অপেক্ষা করেননি। গত সপ্তাহেই অভিযুক্তকে তুলে এনে নির্যাতন চালাতে শুরু করেন। প্রথমে নির্যাতিতের মুখে কালি লেপে দেওয়া হয়। তারর পরে গলায় জুতোর মালা পরিয়ে অর্ধনগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরায়। ওই লজ্জাজনক ঘটনার দৃশ্য অনেকেই মোবাইলে বন্দি করে সমাজমাধ্যমে আপলোড করে দেয়। নিমিষেই ওই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। তদন্তে নেমে পুলিশ রামেশ্বর গুজ্জর, বালচাঁদ গুজ্জর নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। মন্দাসৌরের পুলিশ সুপার জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে নিগৃহীত দলিত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে।

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস