বিমানের আসন পরিবর্তন হতেই শ্বাসকষ্ট, মুহূর্তে শেষ পোষ্যের প্রাণ  

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আলাস্কা এয়ারলাইন্সের (Alaska Airlines) বিমানে ঘটল মর্মান্তিক ঘটনা। শ্বাসকষ্টের জেরে প্রাণ হারাল পোষ্য কুকুর। অভিযোগ উঠেছে বিমানের মধ্যে কুকুরটির আসন পরিবর্তনের পর থেকে শুরু হয় শ্বাসকষ্ট। আর তাতেই প্রাণ হারায় কুকুরটি।

 জানা গেছে, পোষ্য কুকুরটির যাতে না অসুবিধা হয় সেইজন্য বিমানের প্রথম শ্রেণীতে টিকিট কেটেছিলেন  মাইকেল কন্টিলো নামে এক ব্যক্তি। কিন্তু বিমান সংস্থার কর্মীরা কুকুরটি প্রথম শ্রেণী থেকে সরিয়ে সাধারণ শ্রেণীর আসনে দিয়ে দেন। এরপরেই  বিমানের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয় কুকুরটির। আর তাতেই মৃত্যু হয় কুকুরটির। জানা গিয়েছে, নিহত ওই কুকুরটির নাম অ্যাশ।

সান ফ্রান্সিসকোগামী বিমানে মাইকেল কন্টিলো তার দুই পোষ্য কুকুর অ্যাশ এবং  কোরাকে নিয়ে  যাত্রা করছিলেন। অভিযোগ উঠেছে  সেইসময় তাঁর দুই  পোষ্যকে প্রথম শ্রেণী থেকে সরিয়ে সাধারণ শ্রেণীর আসনে দিয়ে দেন বিমান সেবিকা। যার ফলে কন্টিলোর  পক্ষে ক্রমাগত তাদের স্বাস্থ্যের উপর নজর রাখা কঠিন হয়ে পড়েছিল। সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পরেই তিনি অ্যাশের মৃত্যুর কথা জানতে পারেন। ইতিমধ্যেই বিমান সংস্থার বিরুদ্ধে মামলা দায় করেছে কন্টিলো। মামলায় বিমান সংস্থাগুলির বিরুদ্ধে অবহেলা, চুক্তি লঙ্ঘন এবং অপর্যাপ্ত কর্মীদের প্রশিক্ষণ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বলা বাহুল্য, বিমানের মধ্যে পোষ্য কুকুরকে তোলার আগে সবসময় স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে।  তাহলে কীভাবে অ্যাশের মৃত্যু হল তা নিয়ে উঠছে প্রশ্ন।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর