ভারতে ড্রোন ট্যাক্সি উড়ানের প্রস্তুতি শুরু, এবার ট্রাফিক জ্যাম থেকে মুক্তি

রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন কখনও আপনার মনে হয়েছে যদি উড়ে যাওয়া সম্ভব হতো? হলিউডের সিনেমায় আমরা দেখেছি, রাস্তা ছেড়ে আচমকা উড়ে গেল গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকাকালীন কখনও আপনার মনে হয়েছে যদি উড়ে যাওয়া সম্ভব হতো? হলিউডের সিনেমায় আমরা দেখেছি, রাস্তা ছেড়ে আচমকা উড়ে গেল গাড়ি। নায়ক দ্রুত পৌঁছে গেলেন ভিলেনের কাছে। এবার এই দৃশ্য ভারতেও দেখা যাবে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার দেশে ড্রোন বা এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে। ফলে এবার ট্রাফিক জ্যাম থেকে পাওয়া যেতে পারে মুক্তি। আগামী কয়েক বছরে, দিল্লি থেকে নয়েডা, ফরিদাবাদ বা গুরুগ্রাম যেতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট, কয়েক ঘণ্টা নয়। এই এয়ার ট্যাক্সিতে চেপে মানুষ একটি শহর বা তার আশেপাশের এলাকায় সহজে ভ্রমণ করতে পারবেন।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব প্রদীপ খারোলা এক সর্বভারতীয় সংবাদ চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে এই সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেছেন। গত সপ্তাহেই কেন্দ্রীয় সরকার ড্রোন বিধি ২০২১ (Drone Rules 2021) জারি করেছে। এখন যদি সবদিক ঠিকঠাক থাকে, তাহলে আপনি আগামী কয়েক বছরে ভারতে ড্রোন ট্যাক্সি বা এয়ার ট্যাক্সি উড়তে দেখবেন। ওই বিধির জেরে কেন্দ্রীয় সরকার বর্তমানে এমন ড্রোন অনুমোদন করেছে যা দেশে ৫০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।

অর্থাৎ এখন দেশে এমন ধরনের ড্রোন তৈরি করা যাবে এবং আগামী দিনে তাদের বাণিজ্যিক ব্যবহারও করা যাবে যা ৫-৬ জন মানুষও বহন করতে পারবে। এর অর্থ হল হেলিকপ্টারের থেকে হালকা এয়ার ট্যাক্সি বা ড্রোন ট্যাক্সি তৈরি করা যাবে বাণিজ্য়িকভাবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব জানিয়েছেন ইতিমধ্য়েই দেশে এই ধরণের কাজ শুরু হয়ে গিয়েছে। এখন শুধু দেখতে হবে কত তাড়াতাড়ি সেগুলি বাণিজ্য়িকভাবে চালু হয়। তবে তিনি এও আশা প্রকাশ করেছেন, যেভাবে নতুন নতুন মডেল তৈরি করা হচ্ছে বা গবেষণা চলছে, মনে হচ্ছে এটা খুব শীঘ্রই হবে। তবে তিনি মজা করে এও জানিয়েছেন, এই এয়ার ট্যাক্সিগুলিতে ভাড়া কত হতে পারে সেটা ঠিক করাই এখন কঠিন কাজ।

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়