জনপ্রিয়তা তুঙ্গে, দেদার বিকোচ্ছে ইমরানের ছবি দেওয়া কুর্তা

ইতিমধ্যেই ইমরানের ছবি দেওয়া কুর্তা বিক্রির প্রি-বুকিং শুরু হয়েছে। দাম রাখা হয়েছে ২০ হাজার টাকা। তাতে অবশ্য কুছ পরোয়া নেহি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আমেরিকার ষড়যন্ত্রে প্রধানমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে তাঁকে। কিন্তু তাতে জনপ্রিয়তায় মোটেও ভাঁটা পড়েনি। উল্টে তরুণ ও নবীণ প্রজন্মের কাছে ‘নায়কের’ মর্যাদা পাচ্ছেন সদ্য কুর্সি হারানো ইমরান খান। আর তাঁর জনপ্রিয়তাকে ব্যবহার করতে ফের বিখ্যাত কারমা আইকে কুর্তি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশের নামী বুটিক হাউজগুলি। তবে এবারে সামান্য পরিবর্তন আনা হয়েছে। কুর্তিগুলিতে জুড়ে দেওয়া হয়েছে ইমরান খানের মুখমণ্ডলের ছবি। ইতিমধ্যেই ইমরানের ছবি দেওয়া কুর্তা বিক্রির প্রি-বুকিং শুরু হয়েছে। দাম রাখা হয়েছে ২০ হাজার টাকা। তাতে অবশ্য কুছ পরোয়া নেহি। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি দেওয়া কুর্তা কিনতে ঝাঁপিয়ে পড়েছে তরুণ ও যুব প্রজন্ম।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম জানিয়েছে, চার বছর আগে দেশে পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন ইমরান খান। দেশ থেকে দুর্নীতির শিকড় তুলে ফেলতেও সক্ষম হয়েছিলেন। আর তাতেই অশনিসঙ্কেত দেখেছিলেন লুটেরা হিসেবে পরিচিত ভুট্টো ও শরিফ পরিবার। স্বাধীন বিদেশ নীতি নেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের রোষানলেও পড়তে হয়েছিল ইমরানকে। স্বচ্ছ ভাবমূর্তির প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখা নিরাপদ মনে করেনি পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা। ফলে রাজনৈতিক মতাদর্শ ভুলে হাতে-হাত মিলিয়ে ইমরানকে ক্ষমতাচ্যূত করেছে লুটেরারা। কিন্তু তাতে তরুণ প্রজন্মের মন থেকে সরানো যায়নি বিদায়ী প্রধানমন্ত্রীকে।

উল্টে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে ইমরানের জনপ্রিয়তা। বহু তরুণ ও যুবক-যুবতী প্রাক্তন প্রধানমন্ত্রীর সমর্থনে রাজপথে নেমেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসা বাড়াতে ঝাঁপিয়েছে বিখ্যাত পাকিস্তানি ফ্যাশন বুটিক অ্যাটেলিয়ার কারমা। ইনস্টাগ্রামে নিজেদের পেজে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিখ্যাত কারমা আইকে কুর্তা ফের ফিরিয়ে আনা হচ্ছে। এবারের কুর্তায় সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি থাকছে। যাঁরা আকর্ষণীয় কুর্তা সংগ্রহ করতে চান, তাঁরা দ্রুত যোগাযোগ করুন।’

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা