মহামায়া এখানে মেয়ে, আচার খেয়ে স্বাদবদল করেন গণেশ জননী

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে যিনি কালী তিনি কৃষ্ণ। শোনা যায় কলিযুগে কৃষ্ণের অবতার হয়ে এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাঁর ধাম নবদ্বীপ। তাই নবদ্বীপ বলতেই তো নদের নিমাই আর তাঁর কৃষ্ণপ্রেমের কথা এক বাক্যে উচ্চারিত হয়। নবদ্বীপের বৈষ্ণব মন্দিরে পূজিত হন মহামায়া। নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপনয়ন লীলামন্দিরে পুজো পান দেবী। চলতি বছর এ পুজো তৃতীয় বর্ষে পদার্পণ করল। এখানে মা একচালা ডাকের সাজে সজ্জিতা। দেবীর বাহন এখানে ঘোড়া রূপী সিংহ।

মহাপ্রভুপাড়ায় অসুর দলনি দেবী দুর্গা হিসাবে নন, নবদ্বীপের বৈষ্ণব মন্দিরে মা পূজিত হন মেয়ে রূপে। জগজ্জননী এখানে আসেন কন্যা হয়ে তাই পুজোর সময় মা’কে নিবেদন করা হয় নানা রকমের চাটনি, আচার। পুজোর সময় শুধু স্থানীয়রা নন, পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ আসেন দেবীর কাছে। পুজো দেন, অঞ্জলি দেন।

মন্দিরে প্রতিমার আনা হয় চতুর্থীর দিন। চলতি বছরও অন্যথা হয়নি, তবে এবার পঞ্চমীতে হবে বোধন। ষষ্ঠী যেহেতু সকাল পর্যন্ত থাকছে, তাই হয়তো বেশি সময় পাওয়া যাবে না। পঞ্চমীতে দেবীর বোধন হবে, সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবীকে দেওয়া হবে অন্ন ভোগ। তার মধ্যে থাকবে খিচুড়ি, বিভিন্ন ভাজা, পোলাও, লাবড়ার তরকারি, পায়েস, নানা মিষ্টি। দশমীতে দেওয়া হয় পান্তা ভাত, নানা রকমের ভাজা, শাপলা আর কচুর শাক।

আসলে উমাও তো কৈলাস থেকে হিমালয়ে আসেন। তাই তো তিনি হিমালয় দুহিতা। সেখানে মেয়ের আদরই আলাদা। নবদ্বীপের মহাপ্রভু পাড়ায় উপনয়ন লীলামন্দিরে যেহেতু মা মেয়ে হয়ে আসেন, তাই মনে করা হয় মেয়েরা বাপের বাড়ি এলে যেভাবে তাদের আদর যত্ন করা হয় ঠিক সেই ভাবেই এখানে মায়ের পুজো হবে।

মহাসপ্তমীর সন্ধ্যায় দেবী দুর্গার সামনে ঘটে পটে দক্ষিণা কালীকার পুজো করা হয়। প্রতি বছরই দশমীর দিন দেবীকে শোভাযাত্রা করে ভাগীরথীতে বিসর্জন দেওয়া হয়। এই বছর দশমী বৃহস্পতিবার পড়েছে, তাই প্রতিমা নিরঞ্জন হবে শুক্রবার। এক সময় এখানে দু’একটি গৃহস্থ বাড়িতে দুর্গাপুজো হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছে। ফলে মহাপ্রভুপাড়া পুজোর সময় হয়ে থাকতো নিষ্প্রভ, নিস্তেজ। তাই মানুষের মনে আনন্দ দান করতে এবং ভক্তিভাবনায় মানুষকে উল্লসিত করতেই এখানে দুর্গাপুজোর আয়োজনের সূচনা। মেয়ে বাপের বাড়ি আসছেন এক বছর পর, আদর যত্জন না করলে চলে নাকি! তারই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর