ঘুরপথে আমেরিকায় যেতে গিয়ে পাকিস্তানি এজেন্টের হাতে ইরানে বন্দি গুজরাতি দম্পতি

ওই দম্পতি গুজরাতের আহমেদাবাদ শহরের নারোদা এলাকার বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেআইনিভাবে আমেরিকা যেতে গিয়ে এক পাক এজেন্টের খপ্পড়ে পড়ে ইরানে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন এক গুজরাতি দম্পতি। পুলিশ জানিয়েছে, ওই দম্পতি গুজরাতের আহমেদাবাদ শহরের নারোদা এলাকার বাসিন্দা। পাকিস্তানের এক এজেন্ট তাঁদেরকে বন্দি করে মুক্তিপণ চেয়ে পরিবারকে চাপ দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইরানে বন্দি হওয়া গুজরাতি ওই দম্পতির নাম পঙ্কজ প্যাটেল এবং নিশা প্যাটেল। উভয়েরই বয়স ২৯ বছর। সোমবার ডেপুটি পুলিশ কমিশনার (অপরাধ) চৈতন্য মন্ডলিক (Chaitanya Mandlik) বলেন, নারোদা এলাকার কৃষ্ণনগর থানায় এই বিষয়ে এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছিল। আহমেদাবাদ সিটি ক্রাইম ব্রাঞ্চ বিষয়টির তদন্ত শুরু করেছে। এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক বলেন, যেহেতু ঘটনাটি দেশের বাইরে ঘটেছে, অপরাধ শাখা পঙ্কজ প্যাটেল এবং তার স্ত্রী নিশা প্যাটেলের মুক্তির জন্য সমস্ত তথ্য দিয়ে ইরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবে।

পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই দম্পতি অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করার পরিকল্পনা করেছিলেন। হায়দরাবাদের এক এজেন্টের সঙ্গে যোগাযোগ করে তাঁরা বিমানের টিকিটের ব্যবস্থা করেছিলেন। এজেন্টের পরিকল্পনা অনুযায়ী, দম্পতি ইরানের তেহরানে অবতরণ করেছিল। পুলিশ জানিয়েছে, গুজরাতি দম্পতি তেহরানে নামার পর এক পাকিস্তানি এজেন্ট তাদেরকে একটি হোটেলে নিয়ে যায় এবং সেকাহ্নে বন্দি করে মুক্তিপণ চেয়ে পরিবারকে চাপ দিতে থাকে। শুধু তাই নয়, ভারতীয় দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে ওই পাক এজেন্টের বিরুদ্ধে।

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি