নববর্ষের আগে কেন হয় নীল পুজো, জেনে নিন সেই গল্প

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর নীলষষ্ঠী পালিত হবে ১৩ এপ্রিল রবিবার। সন্তানের মায়েরা এই দিন উপোস করে ছেলে মেয়েদের মঙ্গল কামনা করেন। মায়েরা শিবের পুজো করেন। এই দিন উপবাস রাখলে গঙ্গাজলে কাঁচা দুধ, কাঁচা হলুদের রস এবং সাদা চন্দন মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। ২৮টি বেল পাতার নিবেদন করুন। কিছু সাদা ফুল এবং একটি মরসুমের ফল ওবশ্যই ভোলেনাথকে দেবেন।  সম্ভব হলে অপরাজিতা বা আকন্দ ফুলের মালা অর্পণ করুন এবং আপনার সন্তানের নামে একটি মোমবাতি জ্বালান। আচ্ছা বলুন তো, নববর্ষের আগে নীলপুজো কেন করা হয় জানেন? চলুন জেনে নেওয়া যাক বিশদে।

পুরাণ অনুসারে নীলষষ্ঠীর দিনেই মহাদেবের সঙ্গে নীল চণ্ডিকার বিয়ে হয়। নীল চণ্ডিকা আবার পরিচিত নীলাবতী নামেও। শিব ঠাকুরের সঙ্গে নীলাবতীর বিয়ের দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। আর এই ষষ্ঠীর পুজোকে নীল পুজো বলা হয়। বাঙালি ঘরে ঘরে নীল পুজো নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে।

পুরাকালে এক ধার্মিক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী ছিলেন। তাঁদের সন্তানরা একে একে মারা যান। প্রবল মনোকষ্টে ভুগে ব্রাহ্মণ ব্রাহ্মণী কাশীতে বসতি স্থাপন করেন। একদিন গঙ্গা স্নান করে যখন ব্রাহ্মণী ঘাটে বসে ছিলেন, তখন হঠাৎ একজন বৃদ্ধা কাছে আসেন। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন, ‘মা, তুমি কী ভাবছো?’ ব্রাহ্মণী তাঁর সন্তানদের অকাল মৃত্যু সম্পর্কে জানান।

এই কথা শুনে বৃদ্ধা জানতে চাইলেন যে ব্রাহ্মণী কখনও নীলষষ্ঠী করেছেন কিনা। উত্তরে ব্রাহ্মণী বলেন, না। তারপর বৃদ্ধা বললেন, “চৈত্র সংক্রান্তির প্রথম দিন তুমি উপবাস করবে এবং মহাদেবের পুজো করবে। সন্ধ্যায়, ঠাকুরঘরে একটি প্রদীপ জ্বালিয়ে তবেই জল পান করবে।“ বৃদ্ধার কথামতোই কাজ করেন ব্রাহ্মণী। তারপর আবার মা হন তিনি। সেই থেকে নীলষষ্ঠী উপবাসের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ে। বিশ্বাস করা হয় যে সেই দিনের বৃদ্ধা আর কেউ নন, স্বয়ং দেবী ষষ্ঠী ছিলেন।

১০০ বছর পর নবরাত্রিতে বিরল রাজযোগ, ৪ রাশির জাতকদের গোল্ডেন টাইম

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের