ভারতে মে দিবস কী করে পালন করা শুরু হলো জানেন?

ভারতে এই দিন পালন করা হয় ১৯২৩ সাল থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে শ্রমিক আন্দোলনের স্মরণে পালিত হয় ‘মে দিবস’ (MAY DAY) বা ‘শ্রমিক দিবস’ (LABOURS’ DAY)। এই কথা সকলের জানা। তবে সেই আন্দোলন তো আমেরিকার হে মার্কেটে হয়েছিল। জানেন ভারতে মে দিবসের ইতিহাস?

১৮৮৬ সাল থেকে কম সময়ে কাজের দাবিতে আন্দোলন শুরু হলেও ‘মে দিবস’-  এর মান্যতা আদায়ে পথ চলা শুরু হয় ১৮৮৯ সাল থেকে। ভারতেও দিনটি পালিত হয়। দেওয়া হয় ছুটি।  তবে ১৯০৪ খ্রিস্টাব্দে আমস্টারডাম শহরে সমাজতন্ত্রী আন্তর্জাতিক সম্মেলনে প্রস্তাব গৃহীত হওয়ার বহু বছর পর। ভারতে এই দিন পালন করা হয় ১৯২৩ সাল থেকে।

ওই বছর চেন্নাইয়ে (তৎকালীন মাদ্রাজ) ১ মে দিনটি প্রথম পালন করে হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি। নেতৃত্বে ছিলেন বাম নেতা মালায়প্পুরম সিঙ্গারাভেলু চেত্তিয়ার। ওই দিনেই প্রতিষ্ঠা হয় হিন্দুস্তান লেবার কিষাণ পার্টি। যার খাতায় কলমে নাম ‘দি লেবার কিষাণ পার্টি অব হিন্দুস্তান’।

বাম আন্দোলনের পথিকৃৎ মালায়প্পুরম। ১৯২৩ সালের ১ মে তিনি মেয়ের লাল শাড়ি ছিঁড়ে তা ব্যবহার করেছিলেন পতাকা হিসেবে। ওই ছেঁড়া কাপড়ই না কি ভারতে উত্তোলিত প্রথম ‘লাল ঝান্ডা’।

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক