স্যার, আমি একটি ১৫ কামরার ট্রেন লিজ নিতে চাই!

প্রতি ট্রিপের জন্য প্রতি কিলোমিটারে ৯০০ টাকা করে অপারেটিং ফি দিতে হবে৷ তবেই ১৫ কোচের আস্ত একটি ট্রেন ১৫ বছরের জন্য লিজ নেওয়া সম্ভব হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটবেলা থেকেই অনেকের শখ থাকে আস্ত একটা ট্রেনের মালিক হবেন। কিন্তু সাধ ও সাধ্যের মধ্যে ফারাক অনেক। এছাড়া একটি বা অনেকগুলি ট্রেনের মালিক হওয়া কার্যত অসম্ভব ছিল ভারতে। তবে এবার এই সুযোগ এসেছে, আর তা করে দিয়েছে রেলমন্ত্রক। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন ‘ভারত গৌরব’ নামে বেসরকারি ট্রেন চলবে পর্যটন শিল্পের বিকাশে। যে কেউ আস্ত ট্রেন লিজ নিয়ে চালাতে পারবেন দেশের যে কোনও প্রান্তে, তবে তা শুধু পর্যটকদের স্বার্থে।

রেলমন্ত্রক ইতিমধ্যেই টেন্ডার ডেকেছে ১৮০টি ভারত গৌরব ট্রেনের জন্য। আবেদনও জমা পড়ছে রেলমন্ত্রকের কাছে। এরমধ্যে একটি আবেদন বেশ নজর কেড়েছে। উত্তরপ্রদেশের এক বাসিন্দা রেলের কাছে আবেদন করেছেন, ‘স্যার, আমি ট্রেনের ১৫টি কোচ লিজে নিতে চাই। আমি একটি প্রাইভেট ট্রেন চালিয়ে যাত্রীদের পুরীতে নিয়ে যাব’। উত্তরপ্রদেশের গোরখপুরের ওই ব্যবসায়ীর সেই আবেদন মন জয় করেছে রেলের শীর্ষ কর্তাদের।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এলাকার ওই ব্যবসায়ী দাবি করেছেন, সর্বোচ্চ ছাড়ে তিনি প্রবীণ তীর্থযাত্রীদের পুরী নিয়ে যেতে চান। তাই তিনি একটি আস্ত ট্রেন লিজ নিতে চান। ওই আবেদনে তিনি জানিয়েছেন, গোরখপুর থেকে পুরী পর্যন্ত সরাসরি কোনও ট্রেন নেই। এই ট্রেনের মাধ্যমে প্রবীণদের জগন্নাথ দর্শনের সুযোগ হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, গোরখপুর থেকে সরাসরি ট্রেন না থাকায় বর্তমানে বারাণসী যেতে হয়। এভাবে একবার তাঁর সঙ্গীদের সঙ্গে বাসে করে বারাণসী যাওয়ার সময়ে কয়েকজনের জিনিসপত্র চুরি হয়। ফলে আর পুরীতে না গিয়ে সবাই ফিরে আসেন গোরখপুরে। এই ঘটনা তাঁর মনকে নাড়া দিয়েছে। তাই ভারত গৌরব প্রকল্প ঘোষণা হতেই তিনি আবেদন করেছেন পুরী পর্যন্ত সরাসরি ট্রেন চালাবেন প্রবীণ নাগরিক ও তীর্থযাত্রীদের জন্য। ওই ব্যবসায়ীর আবেদন পাওয়ার পর রেল কর্তারা ভাবনাচিন্তা শুরু করেছেন।

এবার জেনে নেওয়া যাক ভারত গৌরব প্রকল্পে ট্রেন লিজ নিতে গেলে কত খরচ করতে হবে। রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে আবেদনকারীকে প্রথমেই রেজিস্ট্রেশন ফি হিসেবে এক লক্ষ টাকা জমা করতে হবে। যা ফেরত পাওয়া যাবে না। পাশাপাশি ১৫ কোচের (৬টি থার্ড এসি, ৬টি স্লিপার, SLR-2 এবং প্যান্ট্রিকার-১) ট্রেন লিজ নেওয়ার জন্য রেলকে দিতে হবে একক পরিমাণ ৩৭,৬১,০০৪ টাকা। এছাড়া ওই ১৫ কোচের ট্রেনের লিজ ফি হিসেবে দিতে হবে আরও ২,৫২,৯৪,৬০৬ টাকা। এত কিছুর পরেও, প্রতি ট্রিপের জন্য প্রতি কিলোমিটারে ৯০০ টাকা করে অপারেটিং ফি দিতে হবে৷ তবেই ১৫ কোচের আস্ত একটি ট্রেন ১৫ বছরের জন্য লিজ নেওয়া সম্ভব হবে।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র