কক্সবাজারে বিসর্জনের সুরের সঙ্গে মিশল ‘ফিলিস্তিন মুক্তির’ শ্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: মানবতাই যে সবচেয়ে বড় ধর্ম, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন তার সাক্ষী থাকল সৈকত শহর কক্সবাজার। দুর্গা প্রতিমা বিসর্জনের উ‍ৎসবে উড়ল ‘মুক্ত হোক ফিলিস্তিন’ প্ল্যাকার্ড। আর ওই দৃশ্য নাড়িয়ে দিয়ে গেল অনেককেই। ইজরায়েলি জল্লাদদের হাতে গাজায় যে সমস্ত ফিলিস্তিনি প্রতিমুহুর্তে মারা যাচ্ছেন তারা মুসলিম ধর্মাবলম্বী। অথচ তাঁদের ‘মুক্তির’ জন্যই প্রার্থনা জানাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এমন দৃশ্য আগে কখনও দেখা গিয়েছে কিনা তা মনে করতে পারলেন না কেউ।

চার দিন মর্ত্যে কাটিয়ে এদিন বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে যা তাঁর পিতৃগৃহ। এদিন সকাল থেকেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তের নদী ও পুকুরে সুরু হয় প্রতিমা বিসর্জনের পালা। রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতেই সিংহভাগ প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। খুলনার রূপসা নদীর পাড়েও বিসর্জন উপলক্ষে বসেছিল মানুষের মিলনমেলা।

সৈকত শহর হিসাবে পরিচিত কক্সবাজারেও প্রতিমা বিসর্জনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভোর থেকে মেঘলা আকাশ ও বৃষ্টিতে আচ্ছন্ন ছিল কক্সবাজার। বিকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বালির তট জমজমাট ছিল লাখো মানুষের সমাগমে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে বিজয়ার আনুষ্ঠানিকতায় মেতে উঠেছিলেন প্রত্যেকে। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গতকাল বুধবার থেকেই পুরো সৈকত এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়।

তবে দেবীর বিদায়ের মুহূর্ত এবার ভিন্ন আবেগ ছুঁয়ে গিয়েছে। সৈকতের বালুকাবেলায় বিসর্জনের সুরের সঙ্গে মিশে গিয়েছে ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা। বিসর্জনের মুহূর্তে একদল তরুণ-তরুণী হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। তাদের মধ্যে অতসী দে বলেন, ‘বিজয়ার শুভেচ্ছার পাশাপাশি আমরা চাই বিশ্বশান্তি। ফিলিস্তিনের মানুষ যেন মুক্তভাবে বাঁচতে পারে, সেটাই আমাদের আহ্বান।’ ওই দলেরই সদস্য আবদুর রশিদ মানিক বলেন, ‘ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানবতার জয়গানই আজ এখানে শোনা যাচ্ছে। বিজয়ার আনন্দকে আমরা ফিলিস্তিনের মুক্তির প্রার্থনার সঙ্গে মিলিয়ে দিয়েছি।’ সাধারণ পুণ্যার্থীরাও ছিলেন আবেগে আপ্লুত। রামু থেকে আসা সীমা দত্ত বলেন, ‘সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ফিলিস্তিন মুক্তির আহ্বান শুনে সত্যিই অন্যরকম লাগছে।’ কক্সবাজার জেলা পুজো উদযাপন পরিষদের সভাপতি উদয়শঙ্কর পাল জানান ‘এ বছর জেলার ৩১৭টি মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। বিদায়ের সুরে ফিলিস্তিনের মুক্তির প্রার্থনা আমাদের সমবেদনা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ।’

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল