দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রেনে ঘুমোলেই এবার থেকে চোকাতে হবে মাশুল!

নিজস্ব প্রতিনিধি: ভারতে দূরে ভ্রমণ করার জন্য ট্রেন পরিষেবা ব্যবহার করা হয়। কম খরচে সাধ্যের মধ্যে এই পরিষবা পেতে পারবে আমজনতা। কিন্তু বদলেছে রেলের নিয়ম, যা শুনলে অবাক হবেন আপনিও।

  এবার থেকে ট্রেনে ঘুমালেও হবে জরিমানা। এমনটাই সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। সময়ে সময়ে, যাত্রীদের সুবিধা অনুযায়ী, রেলমন্ত্রক বেশ কিছু নিয়মের পরিবর্তন করে। কিন্তু মাঝে মাঝে রেলের এমন কিছু নিয়ম থাকে যা মানুষকে তিতিবিরক্ত করে তোলে।

সম্প্রতি রেলওয়ে একটি নতুন নিয়ম লাগু করেছে, ঘুমের সময় রাখা হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। এই সময়ে সবাই যার যার বার্থে গিয়ে ঘুমাবেন। অন্যদিকে, সকাল ৬টার পর কাউকে ঘুমোতে দেওয়া যাবে না। এমনটা হলে তাঁকে জরিমানা করা হতে পারে। সেক্ষেত্রে যাত্রীদের নিজের বার্থ সকাল ৬ টার পরে তুলে নিতেই হবে।

কিন্তু এখন রেলের নিয়মকানুন এমন যে, মানুষ তাদের নিয়ে অভিযোগ করছে। এর আগে রেলের নিয়ম ছিল, ট্রেন ছাড়ার পরের ২টি স্টেশন পর্যন্ত যদি কোনও ব্যক্তি তার সিটে না আসেন, তাহলে তার আসনটি অন্য একজনকে দেওয়া হবে।

 এখন এই নিয়ম বদলে গিয়েছে। ট্রেন ছাড়ার ১০ মিনিটের পরেও যদি কোনও ব্যক্তি তার সিটে না আসেন, তাহলে তার সিট অন্য একজনকে দেওয়া হবে।

এখন দেখার অপেক্ষা এই ঘুমানোর যে নিয়ম চালু করেছে রেলমন্ত্রক, শেষমেশ কি পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে সকলে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

‘উনি কি গায়িকা ছিলেন?’ হাসতে হাসতে আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা, বিপাকে বিজেপির মেয়র

বন্ধুর পাশে দাঁড়াতে ৩৭ লাখের গাড়িকেই দোকান বানালেন জার্মানি ফেরত বিজ্ঞানী

দোকানদার নামাজে যেতেই ক্যাশবাক্স খালি করে পালাল চোর বাবাজি, লুঠপাট ফুটে উঠল CCTV-তে

স্কিপিংয়ে বিশ্বজয়! এক মিনিটে ১৮৮ বার ডাবল-আন্ডার করে রেকর্ড গড়লেন চিনা যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ