কামাল IIT খড়গপুরের পড়ুয়ার, বছরে আড়াই কোটি টাকা বেতনের চাকরি!

দেশের সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজির (আইআইটি) মধ্যে কামাল করলেন বাংলায় অবস্থিত আইআইটি খড়গপুরের পড়ুয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে গোটা দেশ। আর এই অতিমারী পরিস্থিতিতে সব কিছুই চলছে অনলাইনে। ফলে প্রযুক্তির উপর দেশ ও বিদেশি সংস্থাগুলি ভরসা রাখছে। আর এই পরিস্থিতিতে চাহিদা বেড়েছে প্রযুক্তিশিক্ষা প্রাপ্ত পেশাদার কর্মীদের। যার প্রমান মিলল দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি গুলির প্রি প্লেসমেন্ট অফার দেখে। দেশের সমস্ত ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ টেকনোলজির (আইআইটি) মধ্যে কামাল করলেন বাংলায় অবস্থিত আইআইটি খড়গপুরের পড়ুয়ারা।

এক বিবৃতি দিয়ে আইআইটি খড়গপুর জানিয়ে দিল, IIT খড়গপুরের পড়ুয়ারা দুর্দান্ত প্রি- প্লেসমেন্ট অফার পেয়েছে। যা দেশের সব প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সব চেয়ে বেশি। তাঁরা আরও জানিয়েছে, IIT খড়গপুরের পড়ুয়াদের ১,১০০-র উপর প্লেসমেন্ট অফার করা হয়েছে। এরমধ্যে দু’জন পড়ুয়া সর্বোচ্চ অফার পেয়েছেন। যাদের বেতন হবে বছরে ২ থেকে ২.৪ কোটি টাকা। এছাড়াও, ২০ জন পড়ুয়াকে ১ কোটি টাকার বেশি বেতনের চাকরির অফার করা হয়েছে। দেশের অন্যান্য আইআইটি-গুলি থেকে খড়গপুরেই সবথেকে বেশি বেতনের অফার এসেছে বলে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, ১০০ টির বেশি দেশি ও বিদেশি সংস্থা এবার আইআইটি খড়গপুরে ক্যাম্পাস ইন্টারভিউয়ে অংশ নিয়েছিল। এর মধ্যে সফটওয়্যার প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে, অ্যানালিটিক্স, কনসাল্টিং, কোর ইঞ্জিনিয়ারিং, ব্যাঙ্কিং, ফাইন্যান্স এই প্লেসমেন্ট পর্বে অংশগ্রহণ করে বলে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই বছরের প্লেসমেন্টে অংশগ্রহণ করেছে তার মধ্যে রয়েছে Qualcomm, Microsoft, Google, Uber, Intel, American Express, Honeywell, Samsung ও IBM-এর মতো বিদেশি সংস্থা। তবে দেশীয় সংস্থাগুলিও কম যাচ্ছে না। আইআইটি খড়গপুরে বেশ কয়েকটি দেশীয় সংস্থা পড়ুয়াদের বার্ষিক ১ কোটি টাকারও বেশি বেতনের অফার দিয়েছে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের