বাঁদরের বাঁদরামি! গাছ থেকেই লুঠ করা টাকার বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন দুপুরে এক লক্ষ টাকা ডাকাতি, তাও আবার ডাকাত দলের সব সদস্যই কিনা বাঁদর! অবিশ্বাস্য হলেও বাস্তবে এই কাণ্ডটিই ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। স্থানীয় সূত্রের খবর, রামপুরের সাহাবাদ এলাকায় বাঁদরের উপদ্রপ নিয়ে রীতিমতো ত্রস্ত এলাকাবাসীরা। কিন্তু এবার তারা যে কাণ্ড ঘটিয়েছে তা কার্যত অবিশ্বাস্য।

সাহাবাদ পুলিশ সূত্রের খবর, সম্প্রতি তাঁদের কাছে অভিযোগ লেখাতে আসেন স্থানীয় এক উকিল। কিন্তু তাঁর অভিযোগ শুনে রীতিমতো বাকরুদ্ধ হয়ে যান সকলে। তিনি বলেন, একদল বাঁদর তাঁর হাত থেকে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গাছে উঠে গিয়েছে। ওই ব্যাগে প্রায় ১ লক্ষ টাকা রয়েছে। এখানেই শেষ নয়, গাছে উঠে তারা নাকি টাকার বৃষ্টি ঝরাতে শুরু করেছে।

পুলিশের দাবি, রামপুরের একাধিক জায়গায় বাঁদরের দৌরাত্ম্য কার্যত রাতে ঘুম কেড়েছে এলাকাবাসীর। কিন্তু বৃহস্পতিবার যে ঘটনাটি ঘটেছে তাতে কার্যত হতবাক পুলিশ প্রশাসন। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে পেশায় উকিল ওই ব্যক্তি যখন টাকার ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখনই হঠাৎ তাঁর ওপর আক্রমণ করে ওই বাঁদর দল। তাঁর হাত থেকে ব্যাগটি কেড়ে নিয়ে গাছে চড়ে বসলে ওই ব্যক্তি চিৎকার শুরু করেন। কিন্তু এর ফল হয় উল্টো। ওই ব্যক্তির চিৎকার শুনে বাঁদররা আরও ক্ষেপে গিয়ে ব্যাগ খুলে টাকা ছড়াতে শুরু করে। ততক্ষণে এই বিরল দৃশ্য দেখতে গাছের নীচে ভিড় জমিয়েছেন অনেকেই। টাকার বৃষ্টি শুরু হওয়ায় সকলেই নীচে দাঁড়িয়ে নোট সংগ্রহ করতে শুরু করেন। এতে প্রায় সাড়ে আট হাজার টাকার লোকসান হয়েছে ওই ব্যক্তির।

জানা গিয়েছে, অধিকাংশ নোট ফেরত পেলেও প্রায় ১৭টি ৫০০ টাকার নোট খোয়া গিয়েছে তাঁর। এরপর কিছু স্থানীয় লোক গাছে উঠে বাঁদরদের কাছ থেকে টাকার ব্যাগটি ফেরত নিয়ে আসায় বাকি টাকা অবশেষে ফেরত পান ওই ভদ্রলোক। ওই এলাকায় ‘বাঁদরের বাঁদরামি’ রীতিমতো লোকমুখে ঘুরছে। দিন কয়েক আগেই রামপুরের জঙ্গলে একজন বনদফতর কর্মীকে চড় মারে একটি বাঁদর। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই যথেষ্ট আলোড়ন ফেলেছিল।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি