সরছে ইন্ডিয়ান প্লেট, প্রবণতা বাড়বে ভূমিকম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরেশিয়ান প্লেটের দিকে সরে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। এর ফলে আগামীদিনে সমস্ত ল্যান্ডস্কেপটাতেই বদল আসতে পারে। বিজ্ঞানীদের ধারণা, ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের দিকে সরে যাওয়ার ফলে হিমালয়ের উচ্চতা আগের তুলনায় বৃদ্ধি পাবে ও তিব্বত দুটি ভাগে বিভক্ত হয়ে যেতে পারে।

সম্প্রতি আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের বার্যিক সভায় একটি রিসার্চ রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্টে দেখানো হয়েছে, ইন্ডিয়ান প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ হলে তার সরাসরি প্রভাব পড়বে হিমালয় পর্বতমালার ওপর। হিমালয় পর্বতমালার উচ্চতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। বর্তমানে যে আকৃতিতে রয়েছে হিমালয় পর্বতমালা, সেই নকশার কিছুটা হলেও বদল হবে।

বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, স্থলভাগের তুলনায় জলভাগে দুটি প্লেটের মধ্যে সংঘর্ষের ঘটনা দ্রুতগতিতে হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেট পরস্পরের কাছাকাছি আসার ফলে উত্তর ভারত, উত্তরপূর্ব ভারত ও তিব্বতে ভূমিকম্পের প্রবণতা আগামীদিনে আরও বাড়বে।এর আগে ২০২২ সালের আরও একটি রিসার্চ পেপার প্রকাশিত হয়েছিল। সেখান থেকে উঠে এসেছিল, ইন্ডিয়ান ও ইউরেশিয়ান প্লেট দুটি যে জায়গায় মিলিত হয়েছে, সেটি হিমালয়ের ঠিক উত্তরেই রয়েছে। ভূপৃষ্ট থেকে নির্গত হিলিয়াম গ্যাসের মাত্রা দেখেই বিজ্ঞানীরা এই বিষয়ে নিশ্চিত হয়েছিল। ২০২২ সালের পর ফের আরও একবার এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হল।

এই প্রসঙ্গে মোন্যাশ বিশ্ববিদ্যালয়ের এক জিওডাইনামিসিস্ট ফ্যাবিও ক্যাপিটানিও জানান, এখনও নানা ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমরা অল্প কিছুই জানতে পেরেছি। এখনও আমাদের অনেককিছুই জানা বাকি। সেজন্য আমরা সেই অজানা জিনিসগুলিকে জানার লক্ষ্যেই কাজ করে চলেছি। আসলে আমরা বোঝার চেষ্টা করছি, আগামীদিনে পৃথিবীর বুকে কী ধরনের ল্যান্ডস্কেপ তৈরি হবে।  

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

সম্পত্তি নিয়ে বচসা ও আত্মীয়দের চরম অপমান, আত্মহত্যা করলেন নিঃসন্তান দম্পতির পালিত পুত্র

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার