Rajasthan: এভাবে না মরে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়াই ভাল, রাজস্থানে তিন বোনের সুইসাইড নোট

সুইসাইড নোট উদ্ধার পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়ুপর: এভাবে না মরে বেঁচে থাকার চেয়ে একবারে মরে যাওয়াই ভাল। রাজস্থানে তিন বোন (sisters) আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে এটাই লিখেছিল। পুলিশ ওই সুইসাইড নোট উদ্ধার করেছে। সুইসাইড নোটে তারা এও বলেছে, এই চুড়ান্ত পথ বেছে নেওয়ার জন্য দায়ী তাদের পরিবার (family )। এমন তিনজনের সঙ্গে তাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল, যারা স্ত্রীর দায়িত্ব নেওয়ার বদলে স্ত্রীকে অত্যাচার করাই তাদের কর্তব্য বলে মনে করে।

কিছুদিন আগে রাজস্থানে (Rajasthan)তিন বোন একসঙ্গে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এই তিন বোনের বিয়ে হয় একই পরিবারের তিন ছেলের সঙ্গে। বিয়ে হওয়ার আগে তিন ছেলের পরিবার মোটা টাকা পণ চায়। মেয়ে পক্ষের তরফে সেই দাবি অনুযায়ী, পণ  দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের পরেও তারা আরও টাকা চেয়ে তিন বোনের ওপর অত্যাচার শুরু করে। প্রতিদিন তিন ভাইয়ের কাজ ছিল মদ খেয়ে এসে তিন বউকে পেটান। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে তিনবোন একসঙ্গে আত্মহত্য়ার সিদ্ধান্ত নেয়। এই তিনের মধ্যে একজন এক সন্তানের মা। দ্বিতীয়জন ছিলেন গর্ভবতী।

আত্মহত্যার আগে এক বোন পরিবারের একজনকে হোয়্যাটস অ্যাপে একটি মেসেজ লিখে পাঠায়। জানায়, মরতে কেউ চায় না। কিন্তু প্রতিদিনের অত্যাচার সহ্য করার বদলে মরে যাওয়া অনেক ভালো। এই আত্মহত্যার ঘটনায় জয়পুরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। তিন ভাইকে পুলিশ গ্রেফতার করে। 

আরও পড়ুন আত্মঘাতী জেট এয়ারওয়েজের কর্মী

বেঙ্গালুরুর বোলিংয়ের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত, ফাইনালে কোহলিরা

ব্যাট হাতে তাণ্ডব রজতের, গুজরাতকে ২৫৫ রানের লক্ষ্য দিল আরসিবি

বন্যা মোকাবিলায় তৎপর প্রশাসন, উত্তরবঙ্গের জেলাগুলিকে নিয়ে বৈঠকে মন্ত্রী নিশীথ প্রামাণিক

আদালতে পৌঁছল না স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার কোনও নথি! জামিন পেলেন প্রশান্ত

তৃণমূলের ভাঙন আরও চওড়া, শুভেন্দুর ভূয়সী প্রশংসা ‘ঋতব্রতর’

বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর ‘অপরাধে’ বাম আমলেই ঘর ছাড়া! ৩৩ বছর বাদে ফিরলেন বিমলচন্দ্র

‘বোন’ প্রিয়াঙ্কার কাছে হারলেন ‘দাদা’ রাহুল, কর্নাটকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে শিবকুমার!

বার্নপুরে চলল উচ্ছেদ অভিযান, বুলডোজার দিয়ে ভাঙা হল ইস্কোর জমিতে থাকা তৃণমূলের অফিস

কর্নাটকে কুর্সি বদল! অবস্থান বদলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে রাজি সিদ্দারামাইয়া

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

তুষারঢাকা স্বর্গ, গরমের ছুটিতে ঘুরে আসুন মানালির রোহতাং পাস

৩ হাজার দিয়ে নদী পেরিয়ে ভারতে, ২ হাজারে আধার কার্ড বানিয়ে কলকাতায়,তারপর কী ঘটল…