মাটি নয়, কাগজেই দশ ফুটের জগদ্ধাত্রীর মূর্তি বানিয়ে তাক লাগালেন চুঁচুড়ার সৌম্যজিৎ

এবার হুগলির চুঁচুড়ায় কাগজ দিয়ে সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিল স্কুল ছাত্র সৌমজিৎ মণ্ডল। চুঁচুড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেনের বাসিন্দা সে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির বারো মাসের তেরো পার্বণ, দুর্গাপুজো শেষ, কালীপুজো শেষ, কিন্তু উৎসব এখনও বাকি। রয়েছে কার্তিক পুজো, রাস পূর্ণিমা, আর জগদ্ধাত্রী পুজো। দুর্গা পুজো যেমন কলকাতায় বিখ্যাত, তেমনি কালী পুজো বারাসত, নৈহাটি, ব্যারাকপুরে বিখ্যাত। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। আলোর পুজো।চন্দননগরের আলোকসজ্জা, প্রতিমার মুখমণ্ডলী, সবটাই বলে বলে কলকাতাকে হারিয়ে দেওয়ার জন্যে যথেষ্ট। মুলত রবিবার থেকেই চন্দননগরে ভীড় জমতে শুরু করে দিয়েছে। আগামিকাল ষষ্ঠী, এবার দশমী তিথি পড়েছে দুইদিন। শনিবার ১ নভেম্বর মায়ের বিসর্জন হবে। তবে যাই হোক না কেন, এই সময়টা চন্দননগর না গেলে জীবন সার্থক নয়।

যদিও শুধুমাত্র চন্দননগর নয়, গোটা হুগলি জেলা জুড়ে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। এবার হুগলির চুঁচুড়ায় কাগজ দিয়ে সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিল স্কুল ছাত্র সৌমজিৎ মণ্ডল। চুঁচুড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ভাগীরথী লেনের বাসিন্দা সে। গত তিনবছর ধরে বাড়িতেই কাগজের প্রতিমা বানিয়ে পুজো করছে সে। প্রায় দশ ফুট উঁচু তাঁর হাতের তৈরি প্রতিমা। ছোটবেলা থেকেই আঁকার পাশাপাশি পুজোর প্রতি আকর্ষণ রয়েছে সৌমজিতের। কাগজ দিয়ে ঘর সাজাতেও সে এক্সপার্ট। এবার থার্মোকল, কার্ডবোর্ড, গামছা এবং আর্ট পেপার ব্যবহার করে প্রায় দশ ফুটের জগদ্ধাত্রী মূর্তি বানিয়ে চমক দিয়েছে সৌমজিত। এ বছর তাঁর তৈরি প্রতিমার থিম হলো ‘বাংলার শিল্পকলা মা জগদ্ধাত্রী’।

এই মূর্তি গড়তে প্রায় পাঁচ থেকে ছ’টি গামছা লেগেছে তাঁর। এ ছাড়া শাড়ি এবং বেনারসি ওড়না দিয়ে মাকে সাজিয়েছে সে। দেবীর পিছনের চালচিত্রটি পটচিত্র দিয়ে সাজিয়েছে সে। পড়াশোনা শেষ করার পরে রাত জেগে জগদ্ধাত্রী মূর্তি বানাত। তবে তাঁর এই প্রচেষ্টায় কখনই বাধা দেয়নি তাঁর পরিবার। সৌমজিতের কথায়, ‘বাড়িতে মাটির মূর্তি তৈরি করা বেশ কঠিন। সেক্ষেত্রে কাগজের মূর্তি তৈরি করা সহজ। মাত্র দু’সপ্তাহের মধ্যেই এই মূর্তি তৈরি করতে সক্ষম হয়েছে সে। আর তাঁর হাত ধরেই বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে। জগদ্ধাত্রী ঠাকুরের পাশাপাশি লক্ষ্মী, দুর্গা প্রতিমাও কাগজ দিয়ে তৈরি করে তাক লাগিয়েছে সে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী