সুনামিতে নিখোঁজ স্ত্রীকে ১৩ বছর ধরে সাগরের গভীরে খুঁজে চলেছেন স্বামী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় সাগরে ছুটে যান ইয়াসু তাকামাতসুর। তবে একবার দুবার নয় ,বারবার সাগরের তলায় গিয়ে পাগলের মত খোঁজেন তাঁর হারিয়ে যাওয়া সঙ্গীকে। একদিন দুইদিন নয়, ঘটনার প্রায় ১৩ টা বছর কাটতে চলল। এখনও পর্যন্ত আশাবাদী ইয়াসু। বয়স তাঁর ৬৭ এর দোরগোড়ায়। এক বুক আশা নিয়ে তাই আজও সাগরে ডুবুরির পোশাকে ডুব দিয়ে চলেছেন ইয়াসু।

ইয়োকোকে (স্ত্রী) উদ্ধারে গভীর সাগরে নামার জন্য তিনি ৫৬ বছর বয়সে ডাইভিং শেখার সিদ্ধান্ত নেন ইয়াসু। এরপর ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ৬০০ বার সাগরে নেমে ইয়োকোকে খুঁজেছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত তাঁর দেহাবশেষের সন্ধান এখনো পাননি তিনি।তাঁর বিশ্বাস একদিন ঠিক খুঁজে পাবেন তাঁর হারিয়ে যাওয়া স্ত্রীকে।

ইয়াসু তাঁর স্ত্রী ইয়োকোকে নিয়ে জাপানের মিয়াগি প্রদেশের ওনাগাওয়া শহরে বাস করতেন। ২০১১ সালের ১১ মার্চ জাপানের মূল ভূখণ্ডে প্রলয়ঙ্কর সুনামি আঘাত হেনেছিল। ফলে দেশটির উত্তর-পূর্ব উপকূলের বড় অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সুনামিতে মারা গিয়েছিল হাজারো মানুষ। তবে তাঁদের মধ্যে নিখোঁজ হন অনেকে। তাঁর স্ত্রীও এইভাবে নিঁখোজ হয়েছিলেন। স্ত্রীর কাছ থেকে শেষ একটা লাইন শুনতে পেয়েছিলেন ইয়াসু। সেই শেষ লাইনটি হল, ‘তুমি কি ঠিক আছো? আমি ঘরে ফিরে যেতে চাই’।

এই শেষ কথাটুকুই একমাত্র সম্বল ইয়াসুর কাছে। স্ত্রীর খোঁজে আজও সাগরে ছুটে যেতে ইয়াসুকে অনুপ্রাণিত করে চলেছে এই শেষ শব্দগুলো। সুনামির কয়েক মাস পর তিনি তাঁর স্ত্রীর ফোন তাঁর কর্মস্থলের গাড়ি পার্কিংয়ের স্থানে দেখতে পেয়েছিলেন। তাতে একটা অর্থপূর্ণ ছোট বার্তা লেখা ছিল। বার্তায় লেখা ছিল, ‘অনেক বড় সুনামি।’

ইয়োকো-ইয়াসু জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালে। তখন স্ত্রী ইয়োকোর বয়স ছিল মাত্র ২৫ বছর। তিনি কাজ করতেন ওনাগাওয়ার সেভেনটি সেভেন ব্যাংকে। অন্যদিকে,  ইয়াসু ছিলেন জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের একজন সেনা। ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ইয়োকোর সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেনন।প্রথম সাক্ষাতেই মন দিয়ে ফেলন ইয়োকো-ইয়াসু।

পরবর্তীকালে, এই প্রেম পরিণত হয়েছিল বিবাহে। দুজনেই বিয়ে করে সুখে সংসার করছিলেন। ইয়াসু তার স্ত্রীর ব্যাপারে বলেন, ‘ও ছিল ভদ্র। আমি তার হাসি ও বিনয়ী স্বভাব পছন্দ করতাম।’ তিনি জানান, ৫৬ বছর বয়সে তাঁর ডাইভিং শেখার একমাত্র কারণ ছিল, যাতে তিনি সাগর থেকে তাঁর স্ত্রীকে খুঁজে বের করে আনতে পারেন।

উল্লেখ্য, ইয়াসু তাকামাতসুর জীবন নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এটি  দেখানো হয়েছে। ‘নোহয়ার টু গো বাট এভরিহয়ার’ (কোথাও যাওয়ার নেই, কিন্তু সবখানেই) ছাড়াও অটল ভালবাসার অসাধারণ এই গল্প ‘দ্য ডাইভার’ শিরোনামের একটি ডকুমেন্টারি তৈরি হয়েছে। যেখানে অটুট ভালবাসার বন্ধন দেখানো হয়েছে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য