আগুন দামের বাজারে টমেটো রান্না করেছিলেন স্বামী, মেয়েকে নিয়ে ঘর ছাড়লেন স্ত্রী

স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন সন্দীপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টমেটোর দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রভাব পড়েছে রেস্তোরাঁ থেকে শুরু করে বিভিন্ন খাবারের দামেও। সেই আবহে রান্নায় টমেটো ব্যবহার করা নিয়ে বেনজির ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। পেশায় খাবারের হোটেল ব্যবসায়ী স্বামী রান্নায় দুটি টমেটো ব্যবহার করায় তাঁকে ছেড়ে চলে গেলেন স্ত্রী।

মধ্যপ্রদেশের শাহদোলের বাসিন্দা সন্দীপ বর্মণ। তিন ধরে স্ত্রীকে খুঁজছেন তিনি। এমনকি জীবনসঙ্গীকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়ে তাঁর ছবি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সন্দীপ। পেশায় খাবারের হোটেল ব্যবসায়ী সন্দীপ সংবাদমাধ্যমকে জানান, স্ত্রীর সঙ্গে কোনও আলোচনা করেই রান্নায় দুটি টমেটো ব্যবহার করেছিলেন তিনি। আর এতেই চটে যান তাঁর স্ত্রী। শুরু হয় দুজনের মধ্যে তর্কাতর্কি। সেই সময় বিরক্ত হয়ে স্ত্রী আরতি বর্মন মেয়েকে সঙ্গে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যান।

অন্যদিকে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন সন্দীপ। তিনি বলেন, ‘তিনি আমার মেয়ের সঙ্গে বাড়ি ছেড়ে একটি বাসে উঠেছিলেন। আমি তাঁকে তিন দিন ধরে খুঁজছি এবং তার ছবিও পুলিশকে দিয়েছি কিন্তু তাঁরা তাকে খুঁজে পায়নি।’ পুলিশ জানিয়েছে আরতি স্বামীর বাড়ি ছেড়ে তাঁর বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। তিনি শীঘ্রই ফিরে আসবেন বলে জানিয়েছে পুলিশ।

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের গুলির শব্দ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর