পাথর, কাঠ, সোনা-রূপা নয়, ৯০০ বছর ধরে এখানে পূজিত হন গোবর নির্মিত গণেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের খারগোনে এক অনন্য মন্দির রয়েছে। এখানে গণেশের মূর্তি পাথর, ধাতু বা কাঠ দিয়ে তৈরি নয়, তৈরি গোবর দিয়ে। অথচ এই মূর্তিটি প্রায় ৯০০ বছরের পুরনো। এত বছরেও এই মূর্তির গায়ে একটিও আঁচড় পড়েনি। আসলে, এই মন্দিরটি খারগোনের ধর্মীয় শহর মাহেশ্বরে অবস্থিত। মাহেশ্বর সাধারণ নর্মদা ঘাট, অহল্যা দুর্গ এবং মাহেশ্বরী শাড়ির জন্য বিখ্যাত। তবে এই স্থান আরও বেশি বিখ্যাত গোবর গণেশের মন্দিরের জন্য। শ্রীগণেশের এই অপরূপ মূর্তি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন।

গোবর গণেশ মন্দিরে স্থাপিত মূর্তিটি একাদশ শতাব্দীর বলে জানা যায়। এর উচ্চতা প্রায় ৪ ফুট, সম্পূর্ণরূপে গোবর এবং মাটি দিয়ে তৈরি। এখানে ভগবান গণেশ তাঁর বাহন ইঁদুরের উপর বসে রয়েছেন। এই গোবর গণেশ মন্দিরের সঙ্গে দেবী অহল্যাবাঈ হোলকারের গভীর সম্পর্ক রয়েছে। তিনি নিয়মিত এখানে দর্শনের জন্য আসতেন। এই মন্দিরটিও মহারানি সংস্কার করেছিলেন। মন্দিরের পুরোহিত মঙ্গেশ যোশী বলেন যে এটিই এই এলাকার একমাত্র সম্পূর্ণ গণেশ মন্দির। কারণ এখানে গণেশ, শিব, পার্বতী সহ পুরো শিব পরিবার এবং গণপতির স্ত্রী ঋদ্ধি-সিদ্ধি রয়েছেন। এখানকার গর্ভগৃহের ছাদটি মহালক্ষ্মী যন্ত্রের আকারে নির্মিত যা এই মন্দিরকে আরও বিশেষ করে তুলেছে।

গণেশ পুরাণ অনুসারে, ভাদ্র মাসের চতুর্থী থেকে ১১ দিন ধরে গোবর ও মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তির পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। এখানে, ভগবান গণেশকে সিঁদুর নিবেদন করা হয়। তাঁর পুজো করলে ধন, লক্ষ্মী, সুখ এবং সৌভাগ্য আসে। কলিযুগে গোবর গণেশকে দ্রুত ফল প্রদানকারী দেবতা হিসেবেও বিবেচনা করা হয়। তাই এই মন্দিরের গুরুত্ব প্রচুর। এই কারণেই গোটা মধ্যপ্রদেশের তো বটেই, বিদেশ থেকেও ভক্তরা এখানে পুজো করতে আসেন।

প্রসঙ্গত, হিন্দু ধর্মে গণেশ চতুর্থী অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এই উৎসব ভগবান গণেশের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রতি বছর এই উৎসব ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে শুরু হয় এবং ভাদ্র মাসেরই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ( অনন্ত চতুর্দশী) শেষ হয়। গণেশ পুজোয় ভক্তরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ১০ দিন ধরে তাদের বাড়িতে, মন্দিরে গণপতি বাপ্পার প্রতিষ্ঠা ও আরাধনা করেন। চলতি বছর ২৬ অগস্ট দুপুর ১: ৫৪ মিনিট থেকে গণেশ চতুর্থী শুরু হবে এবং ২৭ অগস্ট বিকেল ৩:৪৪ মিনিট পর্যন্ত চলবে। এই বছর গণেশ চতুর্থী উৎসব পালিত হবে ২৭ অগস্ট বুধবার। শাস্ত্রে গণপতির প্রতিষ্ঠার জন্য মধ্যাহ্ন কালকে সবচেয়ে শুভ সময় হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে এই সময় গণেশের জন্ম হয়েছিল।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল