বার্ধক্য ভাতার দাবিতে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ধর্নায় অসহায় বৃদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি : এলাকায় নিয়মিত থাকেন না বিধায়ক। বেশিরভাগ সময় থাকেন নিজের বাড়িতে ইংরেজ বাজারে। মানুষের দুঃখ কষ্টও শোনেন না। তারই এলাকায় এক অসহায় বৃদ্ধা সব সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, অথচ খোঁজ নেই বিধায়কের।  প্রশাসনিক দপ্তরে ঘুরে ঘুরে জুতা ক্ষয়ে গেছে ওই বৃদ্ধের। তবুও মেলে নি ভাতা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে পোস্টার হাতে ধর্নায় বসলেন ওই বৃদ্ধা। দীর্ঘ চার ঘন্টা ধরে ধর্নায় অসহায় বৃদ্ধা। কিন্তু একটি বারের জন্য কি দেখা করলেন না বিধায়ক।কেন বাইরে বেরিয়ে দেখা করেন নি বিধায়ক? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মালদার চাঁচলে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমন অমানবিক ঘটনা সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

চাঁচলের তৃণমূল বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।চাঁচলের শিশির কলোনিতে রয়েছে বিধায়কের বাসভবন। সেই বাসভবনের সামনে ধর্ণায় বসেছেন অসুস্থ এক অসহায় বৃ্দ্ধা। অসহায় মহিলার নাম সাবেরা বেওয়া।স্বামী মারা গিয়েছেন বহুদিন, সন্তান থেকেও নেই। একাকী অসহায় বৃদ্ধা। বৃদ্ধার সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। সরকারী সাহায্য ছাড়া কীভাবে দিন যাপন করবেন তা নিয়ে উদ্বেগে বৃ্দ্ধা।

ওই বৃদ্ধার দাবি চাঁচল হরিশ্চন্দ্রপুর জাতীয় সড়কের ধারে ভগ্নপ্রায় কুটিরে বাস করে।রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তিনি। লক্ষীর ভান্ডার, বিধবা ভাতার জন্য একাধিকবার আবেদন করার পরেও মেলেনি ভাতা। ব্লক প্রশাসনিক দপ্তর হোক কিংবা বিধায়কের কাছে দরবার করতে করতে জুতার শুকতারা খুইয়েছেন।কিন্তু একটি বারও কেউ এগিয়ে আসনি।সুবিচারের আশায় শেষমেষ পোস্টার হাতে নিয়ে বিধায়কের বাড়ির সামনে ধর্ণাই বসতে বাধ্য হয়েছেন।

বৃদ্ধার হাতে ওই পোস্টারে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, ‘বিধায়ক আমাকে ভাতা দিন, আমাকে ঘর দিন।’ বৃদ্ধার অভিযোগ, ‘বিধায়ক নীহার রঞ্জন ঘোষের দেখা পাওয়া যায় না। যখনই আসি তখনই বাড়িতে তালা ঝোলা। আমি অসুস্থ শরীর নিয়ে আর কাছে যাব বলুন।’ এদিকে তৃণমূল বিধায়কের এই আচরণে অসন্তুষ্ট তৃণমূলের ব্লক সভাপতি। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব