হাতুড়ির মেরে প্রেমিকা ও তার ভাইকে খুন, হবু শ্বাশুড়ির পেটে পরের পর ছুরির কোপ যুবকের

সঙ্কটজনক প্রেমিকার মা, ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: পাশবিক বললে হয়তো কিছুই বলা হবে না। ভয়াবহ শব্দটির থেকে ভয়ঙ্কর শব্দটি কিছুটা হলেও মানানসই। রাঁচির এক যুবক তাঁর প্রেমিকা (girlfriend) এবং প্রেমিকার ভাইকে (Brother)  মাথায়  হাতুড়ি (hammer) মেরে খুন করে দিল। এখানেই শেষ নয়, হবু শ্বাশুড়ির পেটে নাগাড়ে ছুরি দিয়ে কোপাতে থাকে। বর্তমানে ওই মহিলার হাসপাতালে (Hospital)  চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, মহিলার সঙ্গে যমে মানুষে লড়াই শুরু হয়েছে। পুলিশ ওই খুনি-প্রেমিককে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধৃতের নাম অর্পিত অর্ণব। খুনের ঘটনাটি ঘটে গত ১৮ জুন ওঝা মার্কেটে ভোর রাতে।

হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় থাকা অর্পিত অর্ণবের হবু শ্বাশুড়ির সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, মেয়ের সঙ্গে ওই যুবকের মেলা-মেশার ব্যাপারে তাঁর আপত্তি ছিল। অর্পিত অর্ণবকে সে একাধিকবার জানিয়েছিলেন তাঁর আপত্তির কথা। অপছন্দের কথা মেয়েকেও জানিয়ে দেন। ঘটনার দিন রাতে ওই যুবককে তাঁর মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। শুরু হয় অশান্তি। অর্পিত-অর্ণবকে তিনি গালমন্দ করেন। এক সময় মহিলা (hammer) ওই যুবককে জামার কলার ধরে ধাক্কা মারেন।

আত্মসম্মানে ধাক্কা খেয়ে অর্পিত অর্ণব পকেট থেকে ছুরি (knife) বের করে প্রেমিকার মায়ের পেটে ঢুকিয়ে দেয়। ছুরি ভেঙে গেলে ঘরের পাশে থাকা হাতুড়ি Ojha Market দিয়ে প্রেমিকার মায়ের মাথায় আঘাত করে। মাকে মার খেতে দেখে প্রেমিকা ও তার ভাই বাধা দেয়। তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে অর্পিত অর্ণব। প্রেমিকা এবং তাঁর ভাইয়ের মাথায় পরের পর হাতুড়ি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের

‘অভিযুক্তদের ফাঁসিতে ঝোলান,’ নিট কাণ্ডে আর্জি মৃত পড়ুয়ার মায়ের

যোগ্যতার জোরেই সাফল্য, ফের শিক্ষিকা পদে যোগ দিলেন শিলিগুড়ির অনামিকা