হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসেই গলা কেটে আত্মহত্যার চেষ্টা বিচারপ্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: প্রধান বিচারপতির এজলাসে ঢুকে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন এক বিচারপ্রার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে বেনজির ঘটানাটি ঘটেছে কর্নাটক হাইকোর্টে। ওই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হাইকোর্টের নিরাপত্তায় এমন গাফিলিতিতে ক্ষুব্ধ প্রধান বিচারপতি নিলয় বিপিনচন্দ্র আনজারিয়া। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে তিনি এ বিষয়ে কৈফিয়‍ৎও তলব করেছেন।

পুলিশ জানিয়েছেক, অন্যান্য দিনের মতো এদিনও কর্নাটক হাইকোর্টের এক নম্বর হল ঘরে বসে মামলা শুনছিলেন প্রধান বিচারপতি নিলয় বিপিনচন্দ্র আনজারিয়া ও বিচারপতি এইচবি প্রভাকর শাস্ত্রী। আইনজীবী ও বিচারপ্রার্থীদের ভিড়ে ঠাসা ছিল এজলাস। আচমকাই শ্রীনিবাস নামে এক বিচারপ্রার্থী পকেট থেকে ধারাল ছুরি বের করে নিজের গলায় বসিয়ে দেন। রক্তে ভেসে যায় এজলাস। চোখের সামনে ওই ঘটনা দেখে হতচকিত হয়ে পড়েন প্রধান বিচারপতি এবং আইনজীবীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ছুটে এসেই আত্মঘাতী হওয়ার চেষ্টা চালানো ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আদালতের কাজকর্ম খানিকক্ষণের জন্য থমকে যায়।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, আত্মহত্যার চেষ্টা চালানো শ্রীনিবাস মাইশূরের বাসিন্দা। এদিন প্রধান বিচারপতির এজলাসের বাইরে থাকা নিরাপত্তা রক্ষীর হাতে একটি ফাইল জমা রেখে ভিতরে প্রবেশ করেন। কিন্তু কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা চালালেন তার কারণ স্পষ্ট নয়। সুস্থ হওয়ার পরে এ বিষয়ে শ্রীনিবাসকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু কীভাবে ছূরি নিয়ে ওই ব্যাক্তি আদালত কক্ষে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।  

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে