মুত্তাকির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকে নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ বিরোধীরা, সাফাই গাইল বিদেশ মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তারপর থেকেই প্রবল সমালোচনার সম্মুখীন কেন্দ্রীয় সরকার। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধিও এই নিয়ে সরব হয়েছেন। সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে সরকার শনিবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের কোনও ভূমিকা ছিল না। সরকারি সূত্র মারফত খবর, শুক্রবার দিল্লিতে আফগান বিদেশমন্ত্রীর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রক কোনও ভূমিকা পালন করেনি।

আফগানিস্তানের তালেবান সরকারের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে রয়েছেন। আফগানিস্তানে তালিবান সরকার আসার পর থেকে সে দেশের মেয়েদের ভাগ্যে ঘনিয়েছে দুর্দশার মেঘ। মেয়েরা শুধুমাত্র ঘর-সংসার সামলাবে, তারা বাইরের কাজ করতে পারবে না- এই হচ্ছে তালিবানি সরকারের মনোভাব। সেই জন্য একের পর এক চিকিৎসক, টেলিভিশন সঞ্চালিকা, মহিলা শিল্পী, সমাজকর্মী খুন হয়েছেন আফগানিস্তানে। প্রকাশ্য রাস্তায় সেই সব খুনের সাক্ষী অনেক, কিন্তু মুখ খোলেন না কেউি। শুক্রবার মুত্তাকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সারে। তারপর একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মহিলা সাংবাদিকদের ওপর।

এই বিষয়টিকে বিরোধীরা মোটেই ভাল চোখে দেখছেন না বিরোধীরা। তারা রীতিমতো ক্ষুব্ধ। ভারতের মতো দেশে এই ব্যবহার চূড়ান্ত অগ্রহণযোগ্য বলে মত তাদের। অনেকেই মনে করছেন সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি আফগানিস্তানে মহিলাদের দুর্দশার চিত্রকেই তুলে ধরছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি নিজের X হ্যান্ডেলে লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, ভারত সফরে আসা তালিবান প্রতিনিধির সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার বিষয়ে আপনার অবস্থান স্পষ্ট করুন। যদি নারী অধিকারের স্বীকৃতি কেবল এক নির্বাচন থেকে অন্য নির্বাচন পর্যন্ত না হয়ে থাকে, তাহলে ভারতের সবচেয়ে যোগ্য নারীদের এই অপমান কিভাবে আমরা মেনে নিতে পারি? যে দেশটির নারীরা তার মেরুদন্ড এবং গর্ব।”

প্রবীন কংগ্রেস নেতা পি চিদাম্বরম নিজের হতাশা প্রকাশ করে বলেন আমি হতভাক হয়ে গিয়ে যে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় মহিলা সাংবাদিকদের যদি বাদ দেওয়া হয় তাহলে পুরুষ সাংবাদিকদেরও উচিত ছিল ওয়াক আউট করা, কারণ নারী-পুরুষ তারা উভয়েই একে অপরের সহকর্মী।”

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি