মাত্র ১৩ বছর বয়সেই গর্ভবতী! সোশ্যাল মিডিয়ায় এক অবিশ্বাস্য গল্প শোনাচ্ছেন জ্যানিকা

জ্যানিকার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রায় ১১ লক্ষ লাইক পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র ১৩, সপ্তম শ্রেণীর ছাত্রী। কিন্তু ওই বয়সেই হয়েছিলেন মা। সন্তানের জন্ম দিতে সহ্য করতে হয়েছিল টানা ১৪ ঘণ্টার প্রসব বেদনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক মহিলার ভিডিও। যিনি নিজের মেয়েকে সঙ্গে নিয়ে নেটপাড়ার লোকজনদের শুনিয়েছেন এমনই অবিশ্বাস্য একটি গল্প। যদিও সম্প্রতি তিনি ভিডিওটি বানাননি, বরং ভিডিওটি আজ থেকে প্রায় ২ বছর আগে অর্থাৎ ২০২০ সালে ইউটিউবে আপলোড করেয়া হয়। কিন্তু সম্প্রতি খুবই জনপ্রিয় হয়েছে ভিডিওটি এবং মাত্র কয়েক দিনেই প্রায় ১০ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন।

ভিডিওটি জ্যানিকা এবং অ্যানিকার। সম্পর্কে তাঁরা মা, মেয়ে। তবে হঠাৎ দেখলে এবং পুরো ঘটনা না জানলে দুজনকে দিদি, বোন বলেই মনে হবে। ওই ভিডিওতেই জ্যানিকা সম্প্রতি তাঁর ১৩ বছর বয়সে মা হওয়ার গল্প শুনিয়েছেন। সঙ্গে নিজের মেয়ে অ্যানিকাকে নিয়েই। তাঁর কথায়, ‘আমার বয়স যখন মাত্র ১৩ বছর এবং আমি সপ্তম শ্রেণীর ছাত্রী তখন আমি আমার সহপাঠী একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি এবং আমাদের মধ্যে প্রায় ১ বছর প্রেমের সম্পর্ক ছিল। এইভাবে এক বছর সবকিছু ঠিকভাবে চলার পরে হঠাৎ স্কুলে রটে যায় যে আমি নাকি গর্ভবতী। এই কথা আমার মায়েরও কানে পৌঁছায় এবং তিনি শেষ পর্যন্ত আমি গর্ভবতী কিনা তা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। প্রথমবারেই রিপোর্ট পজিটিভ আসে। কিন্তু আমি কিংবা আমার আমার লোক কেউই বিশ্বাস করিনি প্রথম বারে। এরপর যখন আমার আলট্রাসাউন্ড পরীক্ষা হয়, তখন জানা যায় যে আমি নাকি ৬ মাসের গর্ভবতী। সেই সময় পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে আমার কাছে জন্ম দেওয়া ছাড়া আর কোনও রাস্তাই খোলা ছিল না। এই ঘটনার ঠিক ৪ মাস পরে আমি একটি কন্যা সন্তানের জন্ম দিই। আমাকে ওই বয়সেই প্রায় ১৪ ঘণ্টা প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছিল।’ 

জ্যানিকার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রায় ১১ লক্ষ লাইক পেয়েছে। রি-শেয়ার হয়েছে প্রায় কয়েক হাজার বার। অন্যদিকে এই ওই মহিলাকে রীতিমতো অনুপ্রেরণা বলে মনে করছেন অনেকেই। এক কথায় বলতে গেলে নিজের এই অবিশ্বাস্য কাহিনীর হাত ধরে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন এই মহিলা। 

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের

নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক, চাঞ্চল্য কালীগঞ্জে

দুর্গাপুজোর আগে সুখবর, একধাক্কায় তিন হাজার টাকা ভাতা বাড়ল কর্মবন্ধুদের, ঘোষণা শুভেন্দুর

‘কলকাতা থেকে ব্রিটেন-ইউরোপ পর্যন্ত সরাসরি বিমান,’ কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল