বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশও নিয়েছিলেন, নেপালে বিক্ষোভকারীদের নিশানায় এবার তিনি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কাঠমান্ডুতে নেপোকিড বলতে সাধারণত নেপালের রাজনীতিবিদদের সন্তানদের বোঝায়। নেপালে যে প্রবল গণবিক্ষোভ হল তার সঙ্গে নাকি জড়িয়ে গিয়েছে নেপোকিড শব্দটি। Gen Z, যারা এই আন্দোলন-বিক্ষোভের কাণ্ডারি তাদের সবচেয়ে বেশি ক্ষোভ নেপো কিডদের নিয়ে। নেপালের বর্তমান প্রজন্ম বিশ্বাস করে রাজনীতিবিদদের সন্তানরা কঠোর পরিশ্রম এবং যোগ্যতা ছাড়াই তাদের প্রাপ্য সবকিছু পান।

তাদের এই না চাইতেই সব কিছু পেয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে সাধারণ মানুষের পরিশ্রমের অর্থ। এই বিষয়টি নিয়ে #nepokid-লিখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। তাতেই উঠে আসছে শৃঙ্খলা খাতিওয়াড়ার নামনেপালের Gen Z এর মুখে এখন শুধু শৃঙ্খলার নাম। আন্দোলনের পর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর এক লক্ষ ফলোয়ার বেড়েছে। এই ফলোয়ার বৃদ্ধির কারণ জানলে চমকে উঠবেন। 

আসলে এক সময়ের চোখের মণি শৃঙ্খলা এখন নেপালবাসীর চক্ষুশূল। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড মঞ্চে শৃঙ্খলা খাতিওয়াড়া নেপালের হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি টপ টুয়েলভ পর্যন্ত পৌঁছেওছিলেন। স্থপতি থেকে মডেল হওয়া এই তরুণী বিশ্ব মঞ্চে নেপালী শিশুদের শিক্ষার পক্ষে কথা বলেছিলেন। সেই জন্য দেশের মানুষ তখন তাঁর জন্য গর্বিত হয়েছিলেন। পাশাপাশি এই মাইলফলক অর্জনের জন্য ভূয়সী প্রশংসা করেছিলেন। নেপালে চলমান বিক্ষোভের পর চিত্রটা ভিন্ন হয়ে গিয়েছে। তাঁর সম্পর্কে মানুষের ধারণাও বদলিয়েছে। প্রমাণ মিলছে শৃঙ্খলা খাতিওয়াড়ার বিবিধ পোস্টের কমেন্ট সেকশনে। মানুষ তাঁকে মনে করিয়ে দিচ্ছেন শৃঙ্খলা এই আন্দোলন নিয়ে কিছুই বলেননি।

প্রশংসা পাওয়ার পরিবর্তে শৃঙ্খলা এখন সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হচ্ছেন ‘নেপো কিড’ বলে। এই শব্দটি নেপালি রাজনীতিবিদদের সন্তানদের জন্য ব্যবহৃত হয়। নেপো কিড তাঁরাই যারা বিলাসবহুল জীবনযাপনের নিজেদের ব্যস্ত রাখছেন। ঠিক সেই সময়ই দেশের বাকি জনগণ জীবন ধারণের জন্য প্রবল সংগ্রাম করছেন। শৃঙ্খলা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াড়া এবং বাগমতি প্রদেশের সংসদ সদস্য মুনু সিগদেলের মেয়ে।

শ্রীঙ্খলার ইনস্টাগ্রাম পেজ তাঁর বিলাসবহুল জীবনধারা, আন্তর্জাতিক ভ্রমণ, বিলাসবহুল ব্র্যান্ড, ফ্যাশন ফটোশুট এবং আরও অনেক কিছুর পোস্টে ভরা। কিন্তু কোথাও বিক্ষোভ সংক্রান্ত কোনও পোস্ট নেই। রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জীবন চালিত হচ্ছে সাধারণ মানুষের হাড়ভাঙা পরিশ্রমের পর তাঁদেরই দেওয়া করের টাকায়। এই বিষয়টিই মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। ফলে নেপালিরা রাজনৈতিকভাবে প্রভাবশালী ‘নেপো কিডস’ শ্রেনির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

শৃবখলার ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট সেকশনে একটু নজর রাখলেই দেখা যাবে সেখানে অনেকেই জিজ্ঞাসা করছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সময় তিনি যে লম্বা চওড়া দাবি করেছিলেন তার বিষয়ে তিনি এখন কী বলছেন?  দেশে চলমান অস্থিরতা সম্পর্কে এই ‘নেপো কিড’রা নীরব, ফলে তরুণদের অন্তরে জমা হচ্ছে ক্ষোভ। তাই একজন ইউজার শৃঙ্খলাকে জিজ্ঞাসা করেছেন, “শিশুদের শিক্ষার পক্ষে ওকালতি করার জন্য যে এত বড় বড় আলোচনা করলেন, তার কী হল?” অন্য একজন তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক ইউজার কটাক্ষ করে লিখেছেন, “ওটা ছিল আসলে ভান, এক বিরাট মিথ্যা। শিশুদের গুলি করা হচ্ছে, মারধর করা হচ্ছে, খুন করা হচ্ছে। কিন্তু একটা শব্দও এগুলির বিরুদ্ধাচরণ করে নেই।” শৃঙ্খলা ১৯৯৫ সালে হেতাওড়ায় জন্মগ্রহণ করেন। স্থাপত্য বিষয় নিয়ে উচ্চশিক্ষা, তারপর হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ ডিজাইন থেকে নগর পরিকল্পনায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি মিস নেপাল ওয়ার্ল্ডের মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে টপ টুয়েলভ পর্যন্ত পৌঁছেছিলেন। শৃঙ্খলা পেয়েছিলেন “বিউটি উইথ আ পারপাস” পুরস্কার।

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…