মোদি ঘনিষ্ঠ আধিকারিকের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন নির্মলা সীতারমন

বৃহস্পতিবার রাতে কর্ণাটকে নির্মলা কন্যা পরকালা বঙ্গময়ী (Parakala Vangamayi) সাত পাকে বাঁধা পড়েন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) নিজের মেয়ের বিয়ে দিলেন মোদি ঘনিষ্ঠ আধিকারিকের সঙ্গে। বৃহস্পতিবার রাতে কর্ণাটকে নির্মলা কন্যা পরকালা বঙ্গময়ী (Parakala Vangamayi) সাত পাকে বাঁধা পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ আধিকারিক প্রতীক দোশির (Pratik Doshi) সঙ্গে। হিন্দু রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। উদুপি আদামারু মঠের পুরোহিতরা বর ও কনেকে আশীর্বাদ করেন।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কন্যা পরকালা বঙ্গময়ী (Parakala Vangamayi) মিন্ট লাউঞ্জের বই এবং সংস্কৃতি বিভাগে ফিচার লেখক হিসাবে কর্মরত। অন্যদিকে প্রতীক দোশি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর অফিস (PMO) এ কাজ করছেন। মোদি ঘনিষ্ঠ প্রতীক দোশি গুজরাতের বাসিন্দা। ২০১৯ সালের জুন মাসে যুগ্ম সচিব পদে তাঁর পদোন্নতি হয়। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট স্কুলের একজন স্নাতক নির্মলা সীতারমনের জামাই দোশি। এর আগে গুজরাতে নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রীত্বকালে তিনি সিএমও অফিসে একজন গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। পিএমও (PMO) ওয়েবসাইট অনুসারে, তিনি প্রধানমন্ত্রীর অফিসে গবেষণা ও কৌশল বিভাগের দেখাশোনা করেন।

নির্মলা সীতারামনের মেয়ে বঙ্গময়ী, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির মেডিল স্কুল অব জার্নালিজম থেকে তাঁর সাংবাদিকতা বিষয়ে এমএস ডিগ্রি রয়েছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান