বাবা-মা বাড়িতে বাইবেল রাখায় ২ বছরের শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ায় বাইবেল-সহ যে খ্রিস্টানরা ধরা পড়ে তাদের মৃত্যুদণ্ড শুধু নয়, যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবা-মা বাড়িতে বাইবেল রাখায় ২ বছর বয়সী শিশুকে যাবজ্জীবন কারাদন্ড দিল উত্তর কোরিয়ার আদালত। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। উত্তর কোরিয়ায় বাইবেল-সহ যে খ্রিস্টানরা ধরা পড়ে তাদের মৃত্যুদণ্ড শুধু নয়, যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়।

মার্কিন দফতরের পেশ করা ২০২২ সালের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’ সংক্রান্ত রিপোর্টে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার জেলে বন্দি রাখা হয়েছে প্রায় ৭০ হাজার খ্রিস্টানকে। শুধু তাই নয়, অন্য ধর্ম বিশ্বাসীদেরও পাঠানো হচ্ছে জেলে। রিপোর্টে দাবি করা হয়েছে, জেলবন্দি করে রাখা হয়েছে যাদেরকে, তাদের মধ্যে এক ২ বছরের ছোট্ট শিশুও রয়েছে। শিশুটির বাবা মায়ের কাছে বাইবেল পাওয়া যাওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গিয়েছে, খ্রিস্টান ধর্ম অনুশীলন এবং বাইবেল রাখার জন্য শিশুটি-সহ তার পরিবারকে গ্রেফতার করা হয়েছিল। ২০০৯ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাঁদেরকে একটি শিবিরে রাখা হয়েছিল। যেখানে বন্দী অন্যান্য খ্রিস্টানরা ভয়ানক শারীরিক নির্যাতনের শিকার হন প্রতিনিয়ত। মার্কিনে রিপোর্টে বলা হয়েছে ৯০ শতাংশ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উত্তর কোরিয়ার নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রক দায়ী।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান