‘সম্ভব নয়’, ১২ বছরের নাবালিকার গর্ভপাতের আর্জি খারিজ কেরল হাইকোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: দুর্ঘটনাক্রমে দাদার সঙ্গে যৌন সঙ্গমেই গর্ভবতী হয়েছে ছোট্ট বোন। গর্ভে দাদার ঔরসজাত সন্তান। সেই ভ্রুণের বয়স ৩৪ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তাই গর্ভবতী নাবালিকার গর্ভপাতের আর্জি খারিজ করে দিয়েছে কেরল হাইকোর্ট। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ‘মাতৃজঠর থেকে বেরিয়ে পৃথিবীর আলো দেখার সময় হয়েছে ভ্রুণের। তাই এই মুহুর্তে কোনও ভাবেই গর্ভপাতের অনুমতি দেওয়া সম্ভব নয়।’

কোচির বাসিন্দা এক নাবালিকার অভিভাবকরা ছোট্ট সন্তানের গর্ভপাতের আর্জি নিয়ে দ্বারস্থ হয়েছিল কেরল হাইকোর্টের। এ সংক্রান্ত শুনানির শেষে গত ২২ ডিসেম্বর হাইকোর্টের পক্ষ থেকে ওই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাতৃজঠরে বেড়ে ওঠা সন্তান যাতে সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পায়, তার জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ভ্রুণের বয়স ৩৬ সপ্তাহ পেরনোর পরে সাধারণ প্রসবের মাধ্যমে নাকি অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুকে ভূমিষ্ঠ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভারও সরকারি চিকি‍ৎসকদের উপরে ছেড়েছেন বিচারপতি।

পাশাপাশি অভিযুক্ত দাদাকে সন্তান ভূমিষ্ট না হওয়া পর্যন্ত নাবালিকার কাছ থেকে দূরে সরিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ নজরদারি রাখতে বলেছেন বিচারপতি। গর্ভবতী নাবালিকার পরিচয় গোপন রাখতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাতৃত্বের বোঝা যাতে নাবালিকার মানসিক শান্তিকে বিঘ্নিত না করে সে বিষয়েও অভিভাবকদের সতর্ক দৃষ্টি রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর