মানবতাই ধর্ম, প্রচারে বেরিয়ে অন্য ভূমিকায় বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে  বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী হয়েছেন  বিশিষ্ট চিকিৎসক শর্মিলা সরকার।  তবে বিভিন্ন দলের প্রার্থীদের মত তিনি নির্বাচনী প্রচার করছেন না। বরং , নিজেকে দিনভর বিনামূল্যের স্বাস্থ্যশিবিরে মানুষের সেবায় নিয়োজিত  রেখেছেন। প্রচারের মাঝে শর্মিলা একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে তিনি রোগী দেখেন। আবার রোগীদের চেকআপ এর পর প্রেসক্রাইব করতেও দেখা যায় শর্মিলা সরকারকে।

সামনেই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। এইসময়  ভোট ময়দান থেকে খানিকটা সরিয়ে রেখে সাধারণ  মানুষের কথা ভাবছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের  তৃণমূল প্রার্থী। অন্যদিকে গোটা বাংলা জুড়ে চলছে তীব্র দাবদাহ।  প্রায় ৪৫ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা। এই পরিস্থিতিতে ভোট প্রচার করলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। সেইজন্যই তীব্র তাপপ্রবাহে ভোট প্রচারে যাচ্ছেন না শর্মিলা। বরং, জনসাধারণের পাশে থেকে তিনি সুস্থ থাকার বার্তা দিচ্ছেন। ইতিমধ্যেই তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুশীল সমাজ।

উল্লেখ্য, বর্ধমান মেডিক্যাল কলেজের পড়ুয়া সালাউদ্দিন শেখের পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেখানেই যান বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক শর্মিলা সরকার।  স্বাস্থ্য শিবিরে এসে তিনি বলেন,’ আমি প্রথমে একজন চিকিৎসক। তারপরে আমি লোকসভা প্রার্থী।’ 

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই