এক কেজি আমের দাম ৩ লক্ষ টাকা! দামি ফল পাহারা দিতে রাত জাগছেন কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার এক প্রান্তিক কৃষকের বাগানে ফলেছে জাপানি ‘মিয়াজাকি’ আম। যার দাম শুনলে অবাক হতেই হবে। জাপানের বিখ্যাত এই আমের আন্তর্জাতিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা প্রতি কেজি। আর সেই আম রক্ষা করতেই দিনের পর দিন গাছের নিচে রাত কাটাচ্ছেন এই কৃষক। তামাসা গ্রামের বাসিন্দা এই কৃষক প্রায় চার বছর আগে এক সমাজকর্মীর কাছ থেকে মিয়াজাকি আমের একটি চারা পেয়েছিলেন। সাধারণ গাছ ভেবেই সেটি নিজের বাগানে লাগান তিনি। দীর্ঘ পরিচর্যা, আবহাওয়ার সঙ্গে লড়াই এবং ধৈর্যের পর অবশেষে গাছে ফল ধরেছে। কিন্তু সেই আনন্দের সঙ্গেই এসেছে নতুন উদ্বেগ।সংবাদমাধ্যমকে ওই কৃষক জানিয়েছেন, এখন তিনি প্রায় সারারাত গাছের কাছে জেগে কাটান। কারণ এত দামি ফল চুরি হয়ে যাওয়ার আশঙ্কা সবসময় তাড়া করছে তাঁকে। কখনও টর্চ হাতে, কখনও লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন নিজের বাগান।

স্থানীয়দের মধ্যেও এই বিরল আম নিয়ে কৌতূহল তুঙ্গে। দূরদূরান্ত থেকে মানুষ শুধু এক ঝলক ‘লক্ষ টাকার আম’ দেখতে ভিড় জমাচ্ছেন তাঁর বাগানে। জাপানের মিয়াজাকি প্রিফেকচার থেকে জনপ্রিয় হওয়া এই আমকে বলা হয় ‘Eggs of the Sun’ । সাধারণ হলুদ আমের বদলে এর রং গাঢ় লালচে বেগুনি, আকারও বেশ বড়। বিশেষজ্ঞদের মতে, প্রতিটি আমের ওজন ৩৫০ গ্রামেরও বেশি হতে পারে এবং এতে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত প্রাকৃতিক শর্করা থাকে। স্বাদ, রং ও গুণমানের জন্য বিশ্বজুড়ে এই আমকে বিলাসবহুল ফল হিসেবে দেখা হয়।তবে সবচেয়ে বড় সমস্যা এখন বিক্রি নিয়ে।  প্রয়োজন বিশেষ প্যাকেজিং, নিরাপদ পরিবহণ এবং উচ্চমূল্যের ক্রেতা।

কৃষি বিশেষজ্ঞদের সাহায্য পেলে ভবিষ্যতে এই বিরল আম ওড়িশার কৃষকদের জন্য নতুন রোজগারের সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আপাতত ওই আম চাষি দেবা পড়িয়ামির কাছে সবচেয়ে বড় কাজ, তাঁর ‘সোনার আম’  নিরাপদে রক্ষা করা। দেবা পড়িয়ামির এই সাফল্যের গল্প এখন সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, সঠিক সরকারি সহায়তা ও আন্তর্জাতিক বাজারের সংযোগ পেলে মিয়াজাকি আমের চাষ ভবিষ্যতে ভারতের প্রিমিয়াম ফলচাষে নতুন দিগন্ত খুলে দিতে পারে। একই সঙ্গে এই ঘটনা প্রমাণ করছে, আধুনিক ও বিরল ফলচাষের মাধ্যমে গ্রামীণ কৃষকরাও বিশ্ববাজারে নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই