ভারতীয় পতাকা উড়িয়ে বিদ্বেষীদের জবাব, পাক র‍্যাপার তালহা আঞ্জুমের কাণ্ডে অবাক নেট দুনিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি র‍্যাপার তালহা আঞ্জুম নিজের সাম্প্রতিক কনসার্টে ভারতীয় পতাকা উড়িয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। শুধু তাই নয়, তালহা পারফর্মও করেছেন কাঁধে ভারতের তেরঙ্গা জড়িয়ে। পাকিস্তানি জনগণ যদিও ভারতের প্রতি র‍্যাপারের এমন ভালবাসা দেখে বিরক্ত। অনেকেই তাঁর সমালোচনা করছেন। এই ঘৃণা, বিদ্বেষ ছড়ান যারা সেই সব মানুষকে যোগ্য জবাবও দিয়েছেন তালহা।

তালহা আঞ্জুম সম্প্রতি নেপালে একটি কনসার্ট করেছেন। কনসার্ট চলাকালীন হঠাৎ তালহাকে ভারতীয় পতাকা ওড়াতে দেখা যায়। এরপর তিনি কাঁধে তেরঙ্গা জড়িয়েই পারফরম্যান্স চালিয়ে যান। অত্যন্ত গর্বের সঙ্গে প্রতিবেশী দেশের পতাকা কাঁধে তুলে নিয়েছিলেন তালহা। তার এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতের প্রতি ভালবাসা এবং শ্রদ্ধা দেখানোর জন্য ভক্তরা তার প্রশংসা করছেন। পাশাপাশি ভারত-পাকিস্তানের ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য তালহা আঞ্জুম হয়ে উঠেছেন ফ্যানদের চোখের মণি।

এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, তালহার এই কাজ অনেক পাকিস্তানিকে ক্ষুব্ধ করেছে। অনেক পাক সোশ্যাল মিডিয়া ইউজার তালহার তীব্র সমালোচনা করছেন। আসলে, পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানি অভিনেতা, গায়ক এবং আরও অনেক শিল্পীকে নিষিদ্ধ করে। তাই অনেক পাকিস্তানি তালহার এই গর্বের সঙ্গে ভারতীয় তেরঙ্গা ওড়ানোর বিরোধিতাও করেছেন। নিজের দেশবাসীর কাছে ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে তাঁকে। তবে এর জবাবও দিয়েছেন তালহা।

তালহা তার নিজের দেশবাসীর কাছ থেকে ঘৃণা পাচ্ছেন। ট্রোলিংয়ের জবাবে, তালহা ঘৃণাকারীদের জবাব দিয়েছেন। X- হ্যান্ডেলে পোস্ট করে র‍্যাপার লিখেছেন, “আমার হৃদয়ে ঘৃণার কোনও স্থান নেই। আমার শিল্পের কোনও সীমা নেই। যদি ভারতীয় পতাকা ওড়ানো বিতর্ক হয় তাহলে হোক। আমি আবারও একই কাজ করব। আমি কখনওই মিডিয়া, সরকার বা তাদের কোনও প্রচারণাকে পরোয়া করব না। উর্দূ র‍্যাপ সবসময়ই সীমানাহীন ছিল এবং থাকবে।

৩০ বছর বয়সী তালহা আঞ্জুম করাচির বাসিন্দা। তাঁকে পাকিস্তানের শীর্ষস্থানীয় র‍্যাপার এবং গীতিকারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তাঁর গান ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও আঞ্জুমের ভক্তও প্রচুর। তালহা গানের পাশাপাশি অভিনয়ও করেন। ২০২৪ সালে তিনি ‘কাতার করাচি’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন।

দক্ষতার মূল্য, মাত্রা ২০ মিনিটে গ্যারেজের দরজা ঠিক করে ৯,৫০০ টাকা চার্জ!

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে হাজিরা এড়িয়ে গেলেন অল্লু অর্জুন

দলের টাকা বাঁচাতে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

চেতলার সুইমিং পুলে ডুবে মৃত্যু যুবকের, চাঞ্চল্য এলাকায়

টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড তামিলনাড়ু, তছনছ শতাধিক বাড়ি

সোম সকালে আচমকা গড়িয়াহাট বাজারে হানা অগ্নিমিত্রার, থরহরিকম্প ব্যবসায়ীদের

স্পেনের পর‌ এবার উরুগুয়েকে রুখে দিল কেপ ভার্দে, গ্যালারিতে বসে খেলা দেখলেন ভোজিনহার মা

টাকা নিয়ে বচসা, বাড়ির সামনেই মহিলাকে কুপিয়ে খুন, হাড়হিমকাণ্ড হাওড়ায়

নতুন রূপে কলকাতা! ডিজিটাল হোর্ডিং এবং স্মার্ট বাসস্ট্যান্ডের ঘোষণা রাজ্য সরকারের

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

ঘুমন্ত দাদা-বৌদি ও তিন বছরের ভাইপোকে নৃশংসভাবে খুন, গ্রেফতার ১৬ বছরের নাবালক

বজ্র আঁটুনি…, বিহারে নিটে‌ অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে পাকড়াও ২৪ প্রতারক

সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান