দারোগার কীর্তি, জেলে পোরার ভয় দেখিয়ে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, রক্ষকই ভক্ষক। তাঁর এক জলজ্যান্ত উদাহরণ আবারও সৃষ্টি হয়েছে বিহারে, তাও এক কুরুচিকর ঘটনার মাধ্যমে। বিহারের(Bihar Incident) সমস্তিপুরে এক নির্যাতিতা মহিলাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন খোদ অফিসার(Police Officer)। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই সেখানকার এসপি দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত পুলিশকে চাকরি থেকে সাসপেন্ড করেছেন(Police Officer Suspended)।

আরও পড়ুনঃ নামিবিয়ায় রাষ্ট্রপতির পদে এই প্রথম একজন মহিলা, পরিচয় জানেন কি!

নির্যাতিতার অভিযোগ, জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টায় ছিলেন ওই অফিসার। তিনি ক্রমাগত হুমকি দিচ্ছিলেন, বাঁচতে চাইলে অফিসারকে খুশি করতেই হবে। নাহলে জেলে পোরা হবে ওই মহিলাকে। এরপর পুরো ঘটনার ভিডিও নিজের ফোনে ক্যামেরাবন্দি করেন ওই মহিলা। এরপর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিপাকে পড়ে যান অভিযুক্ত পুলিশ অফিসার। এর ফলস্বরূপ তাঁকে সাসপেন্ড করেছেন এসপি অশোক মিশ্র।

আরও পড়ুনঃ ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

সমস্তিপুরের পটোরি থানা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। এক আইনি সমস্যার কারণেই ওই মহিলাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। প্রথমে তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে থাকেন ওই অফিসার। এর বদলে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য কুপ্রস্তাব দেওয়া শুরু করেন তিনি। কিন্তু ওই মহিলা রাজি না হওয়ায় তাঁকে হুমকি দিতে শুরু করেন ওই পুলিশ অফিসার। এমনকি তাঁর ভাড়া বাড়িতে ওই মহিলাকে আসার জন্য একপ্রকার জোর করতে থাকেন তিনি। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই এসপি অশোক মিশ্র তদন্তের নির্দেশ দেন। এরপরই সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত অফিসারকে।

পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

ভরা বর্ষায় হুগলি নদীতে মরে ভাসছে ঝাঁক ঝাঁক ইলিশ

হলিউডে শোকের ছায়া! প্রয়াত ‘হিরোজ’ অভিনেত্রী হেডেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

আজ পুরুলিয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা