হলিউডে শোকের ছায়া! প্রয়াত ‘হিরোজ’ অভিনেত্রী হেডেন, মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৬

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি ‘হিরোস’, ‘স্ক্রিম ৪’ এবং ‘স্ক্রিম ৬’-এ অভিনয়ের জন্যে বেশি পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অভিনেত্রী হেডেন প্যানেটিয়ার। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি ‘হিরোজ’, ‘স্ক্রিম ৪’ এবং ‘স্ক্রিম ৬’-এ অভিনয়ের জন্যে বেশি পরিচিত। অভিনেত্রীর এই বিষয়টি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কীভাবে তিনি মারা গেলেন, সেই কারণটা স্পষ্ট নয়।

অভিনেত্রীর টিম জানিয়েছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় হেইডেনের আর পৃথিবীতে নেই। তিনি ছিলেন এক অসাধারণ মহিলা। তাঁর মধ্যে এক অপ্রতিরোধ্য শক্তি ছিল। যিনি তাঁর পরিচিত সকলের জীবনে অপরিমেয় ভালবাসা ও আনন্দ ছড়িয়ে দিয়েছেন। অসাধারণ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। তাই এমন পরিস্থিতিতে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’ জানা যাচ্ছে, অভিনেত্রী দীর্ঘদিন মাদকের সঙ্গে সংগ্রাম করেছেন। তিনি মারাত্মক মাদক আসক্ত ছিলেন। ২০২০ সালে তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে সময় কাটিয়ে নেশামুক্ত হন।

২০২৩ সালে, তাঁর ছোট ভাই জ্যানসেন ২৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ২০২৪ সালে ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে অভিনেত্রী পিপল ম্যাগাজিনকে জানিয়েছিলেন, ‘যখন আপনার জীবনে এত বড় কিছু ঘটে যায়, তখন আপনি লড়াই করতে শিখবেন। ছোটখাটো বিষয় তখন আপনার কাছে গুরুত্বহীন। কারণ একবার আপনার জীবনে এত ভয়াবহ, এত গভীর, এত বিপর্যয়কর কিছু ঘটে গেলে, খুব কম জিনিসই আপনাকে নাড়া দিতে পারে।’ এবার সব ছেড়ে নিজেই চলে গেলেন মৃত্যুর পরপারে।

প্রাক্তন এই অভিনেত্রী শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। সম্প্রতি তাঁর স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’ প্রকাশিত হয়েছে। যেখানে তিনি তাঁর শৈশব থেকেই আলোচনার কেন্দ্রে বেড়ে ওঠা, সন্তান জন্মের পর বিষণ্নতা এবং মাদকাসক্তির সঙ্গে তার লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন। বইটি মে মাসে প্রকাশিত হয়।

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক

একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে, বর্ষার দুপুরে বানিয়ে নিন আচারি ভুনা খিচুড়ি

কলকাতায় স্লিপার সেল তৈরির ছক! তপসিয়া থেকে গ্রেফতার রানার ‘সহযোগী’ ইমরান

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

পিছনের দিকে বন্ধ ছিল একটি দরজা, তারাপীঠ কাণ্ডে গ্রেফতার হোটেল মালিক

ভরা বর্ষায় হুগলি নদীতে মরে ভাসছে ঝাঁক ঝাঁক ইলিশ

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা