মধ্যপ্রদেশে গর্ভবতী মহিলাকে গণধর্ষণের পরে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ জানাতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। শুধু তাই নয়, গণধর্ষণের পরে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা চালায় তিন নরপিশাচ। কোনও ক্রমে প্রাণে বেঁচেছেন ওই নির্যাতিতা। আপাতত গ্বালিয়রের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনায় যুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মোরেনা জেলার আমবাহ থানার পুলিশ আধিকারিক অলোক পারিহার জানিয়েছেন, চাঁদ কা পুরা গ্রামের এক বাসিন্দার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এক মহিলা। ওই অভিযোগ যাতে তুলে নেওয়া হয় সেই অনুরোধ জানাতে অভিযোগকারিণীর বাড়িতে গিয়েছিলেন অভিযুক্তের স্ত্রী। কিন্তু আচমকাই অভিযোগকারিণীর স্বামী-সহ তিন জন ওই মহিলার উপরে ঝাঁপিয়ে পড়েন। গণধর্ষণের পরে ওই মহিলার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে শরিরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। যদিও কোনও রকমে প্রাণে রক্ষা পেয়েছেন নির্যাতিতা।

হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নির্যাতিতা মহিলা তার উপরে কী ঘটেছে তার বর্ণনা করেন। সেই বয়ান মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেন নির্যাতিতার স্বামী। পুলিশের কাছে ওই বয়ান সম্বলিত ভিডিও জমা পড়েছে। ইতিমধ্যেই গ্বালিয়র হাসপাতালে গিয়ে ধর্ষিতা মহিলার বয়ান রেকর্ড করেছেন একজন ম্যাজিস্ট্রেট। পুলিশও মহিলার জবানবন্দি নেওয়ার চেষ্টা চালাচ্ছে। পুলিশ তদন্ত শুরু করলেও ন্যক্কারজনক ঘটনায় জড়িতদের টিঁকি ছুঁতে পারেনি।

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৈষ্ণব মতে আরাধনা, বীরভূমের এই বনেদি বাড়িতে দুর্গা দশভুজা নন, চতুর্ভুজা

হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

হুগলির দশঘরার দেববিশ্বাস পরিবারে পুজোর তিনদিন হয় পাঁঠা বলি

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার