আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বদলে যাচ্ছে পুণে বিমানবন্দরের নাম, নয়া নাম কী হচ্ছে জানেন?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: উ‍ৎসবের মরসুম শেষ হওয়ার পরেই মহারাষ্ট্রে শুরু হচ্ছে ভোট মরসুম। অর্থা‍ৎ বিধানসভার ভোট হতে চলেছে। আর ওই ভোটে মরাঠাদের মন পেতে এবার পুণে বিমানবন্দরের নাম বদলাল রাজ্য সরকার। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের মন্ত্রিসভার বৈঠকে পুণে বিমানবন্দরের নাম বদলে সপ্তদশ শতাব্দীর বিখ্যাত চারণ কবি এবং সন্ন্যাসী জগদগুরু সন্ত তুকারাম মহারাজের নামে রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই নামবদলের ক্ষেত্রে সিলমোহর পেতে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

মহারাষ্ট্রের রাজনীতিতে বরাবরই নির্ণায়ক ভূমিকা পালন করে মরাঠা ও মুসলিম সম্প্রদায়। যারা মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে ‘মামু’ হিসাবেই পরিচিত। লোকসভা ভোটে বিরোধী শিবির ইন্ডিয়া জোটের কাছে জোর ধাক্কা খেয়েছিল এনডিএ। মূলত মামু’দের ভোটেই বাজিমাত করেছিল উদ্ধব ঠাকরের শিবসেনা-কংগ্রেস ও শরদ পওয়ারের এনসিপি। লোকসভা ভোট থেকে শিক্ষা নিয়েই মরাঠাদের মন জয়ে একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকার। মরাঠাদের সংরক্ষণ চেয়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে মনোজ জারাঙ্গের নেতৃত্বাধীন সংগঠন। আর সেই আন্দোলন যাতে এনডিএ’র ভোট ব্যাঙ্কে তেমন ভাঙন ধরাতে না পারে, সেই চেষ্টাই চালাচ্ছেন একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়নবিশরা।

এর আগে অওরাঙ্গাবাদ-ওসমানাবাদ সহ একাধিক শহরের নাম বদল করা হয়েছে। মূলত মোঘল সাম্রাজ্যের সময়ে যে সব শহরের নাম মুসলিমদের নামানুসারে রাখা হয়েছিল, সেই সব নাম পাল্টে ফেলা হয়েছে। তবে পুণে বিমানবন্দরের নাম বদলের সঙ্গে মুসলিমদের কোনও সম্পর্ক নেই। শহরের নাম অনুসারেই বিমানবন্দরের নাম রাখা হয়েছিল। মরাঠাদের ভাবাবেগে সুড়সুড়ি দিতেই সপ্তদশ শতকের নামী ধর্মীয় কবি তুকারাম মহারাজের নামে পুণে বিমানবন্দরের নামকরণ হয়েছে। মরাঠি ভক্তিগীতির ক্ষেত্রে তুকারাম কিংবদন্তি হয়ে রয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

৭১ বছর বয়সে ডিজিটাল দুনিয়ার হিরো বনগাঁর শিক্ষক, নেটপাড়ায় মন জয় করলেন ‘গান দাদু’

সমুদ্রে ডাইভ করার সময় খেলেন কচ্ছপের ‘থাপ্পড়’! ভাইরাল ভিডিও দেখে হেসে লুটোপুটি নেটনাগরিকরা

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ