অন্তর্বাস ও কাউবয় বুট পরে রাস্তায় গ্র্যামিজয়ী র‍্যাপার, হাসপাতালে পাঠাল পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  অন্তর্বাস ও কাউবয় বুট পড়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। অসংলগ্ন কথা বলতেও শোনা গিয়েছে। এই অবস্থায় গ্র্যামিজয়ী র‍্যাপার লিল নাস এক্সকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, গ্র্যামিজয়ী র‍্যাপার লিল নাস এক্সের আসল নাম মন্টেরো লামার হিল। তাঁকেই বৃহস্পতিবার রাতে অস্বাভাবিক অবস্থায় লস অ্যাঞ্জেলেসের রাস্তায় দেখা গিয়েছে। কোনও সুস্থ মানুষ এমনভাবে ঘুরে বেড়ায়না। পাশাপাশি কথাবার্তাতেও ধরা পড়েছে এসংলগ্নতা। বৃহস্পতিবার ভোর ৫টার কিছু পর ভেনচুরা বুলেভার্ড এলাকায় অন্তর্বাস ও কাউবয় বুট, মাথায় ট্রাফিক কোন পড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। কথাবার্তাতে স্বাভাবিক অবস্থা বলে মনে হয়নি। তাঁকে দেখেও সুস্থ বলে মনে হয়নি স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন কয়েকজন। অসংলগ্ন কথা বলছিলেন। রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে যেতে সকলের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গিয়েছে, রাতে পার্টিতে দেরি কোরো না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে এলএপিডি। পুলিশ যেতেই তাঁদের দিকে ধেয়ে আসে লিল নাস এক্স। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁর।পরে তাঁকে নিয়ন্ত্রণে রেখে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হঠাৎ তিনি এই ধরনের আচরণ কেন করলেন তা জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাদক সেবন করার কারণেই এই ধরনের ব্যবহার করতে পারেন। ২৬ বছর বয়সী লিল নাস ২০১৯ সালে ‘ওল্ড টাউন রোড’ গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। প্রায় ১৯ সপ্তাহ বিলবোর্ড হট ১০০ তালিকার শীর্ষে থেকে রেকর্ড গড়েছিল।

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর