গলা থেকে মঙ্গলসূত্র খুলে রাখা স্বামীর প্রতি মানসিক নিষ্ঠুরতা, পর্যবেক্ষণ আদালতের

পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মঙ্গলসূত্র (mangalsutra) অত্যন্ত পবিত্র বস্তু। বিয়ের পর কোনও মহিলা গলা থেকে মঙ্গলসূত্র খুলে রাখলে তা তাঁর স্বামীকে (Husband) মানসিক যন্ত্রণা দেয়। বিবাহ বিচ্ছেদের মামলায় এমনই পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের।

এই পর্যেবক্ষণের নেপথ্যে রয়েছে ইরোডের মেডিক্যাল কলেজের অধ্যাপক সি শিবকুমারের (C Shivakumar) বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত একটি মামলা। ২০১৬ সালের ১৫ জুন একটি পারিবারিক আদালতে অধ্যাপক সি শিবকুমারের বিবাহ বিচ্ছেদের (divorce) আবেদন নাকচ হয়ে গেলে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন সি শিবকুমার। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভিএম ভেলুমনি ও বিচারপতি এস সাউন্থারের ডিভিশন বেঞ্চ তাঁর বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করতে গিয়ে ওই মন্তব্য করে। আদালতে মহিলা তাঁর অপরাধ কবুল করে নিয়েছেন। ডিভিশন বেঞ্চকে তিনি বলেন স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর গলা থেকে মঙ্গলসূত্র তিনি খুলে দেন। তবে তাঁর দাবি, হারটি খুলেছেন। কিন্তু মঙ্গলসূত্রের লকেটটা তাঁর কাছেই রয়েছে।

মহিলার পক্ষে সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী হিন্দু বিবাহ আইনের সাত নম্বর ধারার কথা উল্লেখ করে বলেন, মঙ্গলসূত্র (mangalsutra) পরে থাকা অর্থহীন। তাই, স্ত্রী মঙ্গলসূত্র খুলে রাখলেও বৈবাহিক সম্পর্কে তার কোনও প্রভাব পড়ে না। জবাবে ডিভিশন বেঞ্চ বলে, বিয়ের আচার-অনুষ্ঠানে মঙ্গলসূত্র (mangalsutra) পরা অন্যতম রীতি। আর মঙ্গলসূত্র সেই বৈবাহিক সম্পর্ককে স্বীকৃতি দেয়। মঙ্গলসূত্র অত্যন্ত পবিত্র জিনিস।স্বামীর মৃত্যুর পর স্ত্রীর শাঁখা যেমন ভেঙে ফেলা হয়, স্বামীর মৃত্যুর পর স্ত্রী তাঁর গলা থেকে মঙ্গলসূত্র খুলে রাখেন। কিন্তু স্বামী বেঁচে থাকাকালীন মঙ্গলসূত্র খুলে রাখা নিষ্ঠুরতা।

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

আন্দামান সাগরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করল অয়েল ইন্ডিয়া, এর আসল তাৎপর্য কী?

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি

সিনেমাতে জাহ্নবীকে পণ্য হিসেবে ব্যবহার! ক্ষমা চাইলেন পেড্ডি’র পরিচালক

‘বিশ্বাসে অরুচি, বন্ধ সুরুচি’, স্বরূপের গ্রেফতারির পর পড়ল পোস্টার

সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে STF হানা, উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র

ভাইঝির বিয়েতে যোগ দিতে দেশে ফিরছিলেন কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

বিরিয়ানির চাল সরাতেই মিলল সিদ্ধ টিকটিকি! আটক ২

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর