শখে মদ্যপান করেন? খুব সাবধান! তাতেও কমবে আয়ু

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘নানান জ্বালায় জ্বলে মরি, তাই তো একটু নেশা করি

এমন দোসর কে আছে আর মানুষেরই দুঃখ শোকে’

কালজয়ী শিল্পীর কণ্ঠে কিংবদন্তী নায়কের লিপে এই গান যতই ভাল লাগুক না কেন স্বাস্থ্যের পক্ষে কিন্তু ‘একটু নেশাও’ ক্ষতিকারক। বর্তমান যুগ স্ট্রেসের যুগ। কর্মক্ষেত্রে চাপ, পারিবারিক জীবনে চাপ। অতঃপর চাপ মুক্ত থাকতে মদ্যপানই ভরসা। অনেকেই রয়েছেন মদ্যপানে আসক্ত। কেউ আবার মাঝেমধ্যে মদ্যপান করেন। একটু আধটু মদ্যপান শরীরে কোনও ক্ষতি করে না, এ ধারণা রয়েছে বহু মানুষের। কিন্তু এই ধারণা কতখানি সত্য তা জানা খুব জরুরি।

মদ্যপানের অভ্যাসের সঙ্গে মানুষের আয়ুর যোগসূত্র নিয়ে গবেষণা এবং আলোচনা চলতেই থাকে। এই একটি বিষয়ে যুক্তি তক্কো গপ্পের কোনও অভাব নেই। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নয়া তথ্য।

মদ্যপান সংক্রান্ত গবেষণা প্রকাশ করেছে ‘জার্নাল অফ স্টাডিজ অন অ্যালকোহল অ্যান্ড ড্রাগস’। তাতে বলা হয়েছে, অল্প পরিমাণে মদ্যপানও কমিয়ে দিতে পারে মানুষের আয়ু।

ধরুন আপনি প্রতি সপ্তাহে দু’পেগ মদ্যপান করেন। এই অনুপাতে আপনার আয়ু কমবে ৩ থেকে ৬ দিন।

প্রতি সপ্তাহে, অ্যালকোহল রয়েছে এ রকম সাতটি পানীয় পান করলে ব্যক্তির আয়ু দুই থেকে আড়াই মাস পর্যন্ত কমে যেতে পারে।

কোনও ব্যক্তি সারা সপ্তাহে যদি ৩৫টি অ্যালকোহল যুক্ত পানীয় পান করেন, তা হলে তিনি অন্তত দু’বছর কম বাঁচবেন।

এই গবেষণাটি করেছেন কানাডার গবেষক টিম স্টকওয়েল। তিনি সকলকে সাবধান করে বলেছেন যে মদ্যপানকে অভ্যাসে পরিণত না করতে। গবেষণায় একটি গড় ধারণা প্রকাশ করা হয়েছে। তবে গবেষকেদের ধারণা, ব্যক্তিভেদে মদ্যপানের প্রভাব পড়ে।

তাই এত বছর ধরে যারা মনে করে এসেছেন যে সামান্য মদ্যপানে কিছুই হয় না, তাঁদের ধারণা কিন্তু ভুল। সুরার স্বাদ আপনি অল্প নিন বা বেশি, মদ্যপান স্বাস্থ্যগত ক্ষতি করে অবশ্যই। এর পাশাপাশি কে কতখানি মদ্যপান করেন, তার উপরেও নির্ভর করে যকৃৎ, হার্টের সমস্যা দীর্ঘকালীন হতে পারে। মদ্যপান থেকে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থাকে তা তো আর বলার অপেক্ষা রাখে না।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের