পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ ৬ জুয়াড়ির, ডুবে মৃত্যু একজনের, ৩ কনস্টেবল বরখাস্ত

জুয়ার ঠেকে অভিযানের সময়ে পুলিশের তাড়া খেয়ে নদিতে ঝাঁপিয়ে পড়লেন ছয় জুয়াড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার শিরোনামে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলা। যেখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। জুয়ার ঠেকে অভিযানের সময়ে পুলিশের তাড়া খেয়ে নদিতে ঝাঁপিয়ে পড়লেন ছয় জুয়াড়ি। তাঁদের খোঁজে তল্লাশি অব্যাহত। যদিও ছয়জনের একজন মারা গিয়েছেন। বাকি জুয়াড়িদের এখনও খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে, বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি থানা এলাকার খান্নাত নদীর কাছে। যখন গোপন সূত্রে পেয়ে, জুয়ার ঠেকে পুলিশ অভিযান শুরু করেছিল। তখনই পুলিশের ভয়ে আতঙ্কিত হয়ে ছয় জুয়াড়ি নদিতে ঝাঁপিয়ে পড়েন, যাদের মধ্যে একজন ডুবে মারা গিয়েছেন।

একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, পুলিশ সুপারিনটেনডেন্ট রাজেশ দ্বিবেদী তাদের জানিয়ে ছেন, নিহত ব্যক্তির নাম কোভিড তিওয়ারি, বয়স ২৮ বছর। সূত্রের খবর, নিহত ব্যক্তি জুয়াড়িদের টাকা ধার দেওয়ার জন্য ঘটনাস্থলে এসেছিলেন। তিনি ডুবে মারা গিয়েছেন এবং বাকি পাঁচজন সাঁতার কেটে নিরাপদে ঘাটে উঠতে সক্ষম হন। কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং গতকাল রাত থেকেই নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা কেরুগঞ্জ রোডে কোভিডের লাশ রেখে অবরোধ শুরু করেছে। এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিয়েছে।

অভিযোগ, পুলিশের অতর্কিত পদক্ষেপের ভয়ে একজন তরতাজা যুবকের মারা গেল। বর্তমানে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী দের শান্ত করছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপরেই গভীর রাতে অবরোধ শেষ হয়। পুলিশ সুপার দ্বিবেদী জানিয়েছেন যে, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে, তিন কনস্টেবল, পঙ্কজ কুমার, রাজেশ কুমার এবং আমানকে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘটেছিল, তখন একটি পুলিশের দল এলাকায় অভিযানে যায়। ইতিমধ্যে নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য