১৬ বছর হলেই করা যাবে লিঙ্গ পরিবর্তন, আইন পাশ সুইডিশ সংসদে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লিঙ্গ পরিবর্তন নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সুইডেনের সংসদ। ইউরোপের দেশটিতে লিঙ্গ পরিবর্তন আইন আরও সহজ করা হয়েছে। সেই সঙ্গে লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত বয়ঃসীমা শিথিল করা হয়েছে। এখন থেকে ১৬ বছরের বেশি হলে অভিভাবকের অনুমতি, মেডিকেল শংসাপত্র ছাড়াই লিঙ্গ পরিবর্তন করতে পারবেন সুইডেনের নাগরিকরা। এ সংক্রন্ত একটি আইনের অনুমোদন দিয়েছে সুইডিশ সাংসদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বর্তমানে সুইডেনে লিঙ্গ পরিবর্তনের জন্য ন্যূনতম বয়সসীমা রয়েছে ১৮। তার নিচে কেউ লিঙ্গ পরিবর্তন করাতে চাইলে অভিভাবকের অনুমতির পাশাপাশি চিকি‍ৎসকদের কাছ থেকেও ছাড়পত্র নিতে হতো। তার পরে আবেদন জানাতে হতো জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ পর্ষদের কাছে (এনবিএইচডব্লিউ)।  এখন থেকে আর সেই বাধ্যবাধকতা থাকল না। বুধবার সুইডিশ সংসদের পক্ষে লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত আইনের সংশোধনী পেশ করা হয়। বিতর্ক শেষে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২৩৪ জন সাংসদ। প্রস্তাবের বিরুদ্ধে ভোট পড়ে ৯৪টি। আর ২১ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেননি।

দীর্ঘদিন ধরেই সুইডেনে লিঙ্গ পরিবর্তনের দাবিতে সরব একাধিক সংগঠন। গত কয়েক বছরে ইউরোপের একাধিক দেশ লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে বয়সসীমা কমানোয় ওই দাবি ক্রমশই জোরালো হয়ে উঠেছিল। ২০২২ সালে ব্রিটেন ও স্কটল্যান্ড লিঙ্গ পরিবর্তন আইন সহজ করেছিল। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে ইউরোপের আর এক দেশ স্পেনও লিঙ্গ পরিবর্তন আইনের পরিবর্তন ঘটিয়েছিল। ১৮ বছরের বয়সসীমা কমিয়ে ১৬ বছর করেছিল।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল