জেলবন্দি বিচারাধীনের পিঠে লিখে দেওয়া হল ‘আতঙ্কবাদী’

২৮ বছরের এক বিচারাধীন বন্দির পিঠে লিখে দেওয়া হয়েছে আতঙ্কবাদী শব্দটি। পাশাপাশি তাঁকে নৃশংশ অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ উঠল পাঞ্জাবের এক সংশোধনাগারে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৮ বছরের এক বিচারাধীন বন্দির পিঠে লিখে দেওয়া হয়েছে আতঙ্কবাদী শব্দটি। পাশাপাশি তাঁকে নৃশংশ অত্যাচার করা হয়েছে বলেও অভিযোগ উঠল পাঞ্জাবের এক সংশোধনাগারের জেল সুপারের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং রানধাওয়া উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন ওই জেল সুপার। চাঞ্চল্যকর ঘটনাটি পাঞ্জাবের বার্নালা জেলার এক সংশোধনাগারে। ঘটনা জানাজানি হতেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

জানা যাচ্ছে, করমজিৎ সিং নামে ২৮ বছরের এক যুবক মাদক সংক্রান্ত মামলায় (NDPS Act) বার্নালা জেলে বন্দি। তিনিই অভিযোগ করছেন তাঁকে জেলে অকথ্য অত্যাচার করা হচ্ছে এবং তাঁর পিঠে উল্কি দিয়ে ‘আতঙ্কবাদী’ শব্দটি লিখে দেওয়া হয়েছে। পাশাপাশি পাঞ্জাবের মনসা জেলা আদালতের বিচারকের কাছে ওই বিচারাধীন বন্দি অভিযোগ করেছেন, এখানে বন্দিদের অবস্থা অত্যন্ত শোচনীয়। এইডস এবং হেপাটাইটিসে আক্রান্ত ব্যক্তিদের আলাদা ওয়ার্ডে রাখা হয় না। আর এই ব্যাপারে যখনই আমি বলার চেষ্টা করতাম, জেল সুপার আমাকে অকথ্য মারধর করতেন। এমনকি তাঁর পিঠে যে ‘আতঙ্কবাদী’ শব্দটি লিখে দেওয়া হয়েছে তার ছবিও দিয়েছেন তিনি।

যদিও বার্নালা জেলের সুপার বলবীর সিং সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, করমজিৎ মনগড়া গল্প বলছে। তিনি আরও দাবি করেছেন, করমজিতের সেলে তল্লাশি চালিয়ে মোবাইল ফোন পেয়েছিলাম আমরা। তাঁর বিরুদ্ধে মাদক পাচার-সহ খুনের মতো ১১টি গুরুতর অপরাধের মামলা বিচারাধীন রয়েছে। একবার জেল থেকে পালানোর চেষ্টাও করেছিল সে, কিন্তু পারেনি। ফলে হতাশা থেকেই এই ধরণের ভিত্তিহীন অভিযোগ তুলছে ওই বিচারাধীন বন্দি। যদিও অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের উপমুখ্যমন্ত্রী। তিনি পাঞ্জাবের ডিজি (কারা)-কে নিজে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছেন। গোটা ঘটনায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলিও।

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা