সুরক্ষায় জন্য খরচ প্রতিদিন ১.১৭ কোটি টাকা, তারপরেও…

এতটাকা খরচের পরেও ঘটল বিপত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  একজনের সুরক্ষার জন্য প্রতিদিন সরকারকে গুনতে হয় ১.১৭ কোটি টাকা।

কেমন কেমন লাগছে তো?

লাগারই কথা। কারণ, টাকাটা তো কোটির অঙ্কে।

কেমন কেমন লাগলে কিছু করার নেই। কারণ, যাঁর সুরক্ষার জন্য প্রতিদিন এই টাকা গুনতে হয় তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি।

হঠাৎ করে কী এমন হল, যার জন্য এই সাতসকালে মোদির নিরাপত্তা নিয়ে লিখতে হচ্ছে?

আসলে এই নিরাপত্তার জন্য এতটাকা খরচের পরেও পাঞ্জাবে ঘটল বিপত্তি। কনভয় সেতুর ওপর দাঁড়িয়ে রইল পাক্কা ২০ মিনিট। আর এই নিয়ে জাতীয় রাজনীতি তপ্ত।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)। আর প্রধানমন্ত্রী অন্য রাজ্যে গেলে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের পাশাপাশি রাজ্য পুলিশের কাঁধেও নিরাপত্তার দায়িত্ব বর্তায়। স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের এক আধিকারিক জানিয়েছেন, প্রধানমন্ত্রী অন্য রাজ্য সফরে গেলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট রাজ্যে ডিজিপি এবং মুখ্যসচিবকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়। তারা সেইভাবে প্রস্তুত নিয়ে থাকেন। আচমকা কোনও কিছু হলে সেখান থেকে প্রধানমন্ত্রীকে কীভাবে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হবে, সেই পরিকল্পনাও ছকে রাখা হয়।

এসপিজি সুরক্ষা আগে পেতেন প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। কিন্তু পরবর্তীকালে এসপিজি আইনের সংশোধন করা হয়। এখন শুধুমাত্র প্রধানমন্ত্রীই পেয়ে থাকেন।

প্রশ্ন হল, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকেন কতজন?

এটা পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রী কোথায় যাবেন এবং সেখানে তাঁর সফরের ঝুঁকি কতটা রয়েছে, তার ওপর।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের