ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি করতে এসে চিঠিতে কী পরামর্শ দিল চোর ?

মধ্যপ্রদেশের দেওয়াস এলাকায় চোরেদের উৎপাত দিন দিন বাড়ছে। চোরেদের দৌরাত্ম এতটাই বেড়েছে যে তাঁরা শহরের প্রশাসনিক কর্তাদের বাড়িও ছাড়ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের দেওয়াস এলাকায় চোরেদের উৎপাত দিন দিন বাড়ছে। চোরেদের দৌরাত্ম এতটাই বেড়েছে যে তাঁরা শহরের প্রশাসনিক কর্তাদের বাড়িও ছাড়ছে না। এমনই এক চোর সিভিল লাইনে ডেপুটি কালেক্টরের বাড়ি পৌঁছে যায়। কিন্তু তাঁর ঘরে চুরি করার মতো কিছুই ছিল না, তাই চোর একটি চিঠি লিখে যায় ডেপুটি কালেক্টরের উদ্দেশ্যে। তাতে লেখা ছিল, ‘যখন ঘরে টাকাই রাখেননি তখন ঘরে তালা দেওয়ার কোনও প্রয়োজন ছিল না কালেক্টর!’ গোটা ঘটনায় শহরে একদিকে যেমন হাসির রোল উঠেছে তেমনই প্রশাসনিক মহলে চিন্তা। রবিবার রাতে বাড়ি ফিরে চুরির ঘটনার কথা জানতে পারেন ওই প্রশাসনিক কর্তা।

মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ডেপুটি কালেক্টর ত্রিলোচন গৌড়ের দেওয়াসের সিভিল লাইনে অবস্থিত সরকারি বাড়িতে চুরি করতে ঢুকেছিল এক বা একাধিক চোর। সম্প্রতি তিনি খাতেগাঁও এলাকায় বদলি হয়ে গিয়েছেন। ফলে দিন পনেরোর বেশি সময় তিনি দেওয়াসের সিভিল লাইনের সরকারি বাড়িতে আসেননি। রবিবার রাতে তিনি ওই বাড়িতে ফেরেন। এবং দেখেন ঘরের ভিতর ছড়িয়ে ছিটিয়ে আসে আসবাবপত্র। সামান্য কিছু নগদ টাকা ও রুপোর গয়না গায়েব। ঘরের এক টেবিলে তিনি চোরেদের লেখা চিঠিটি পান। সেখানে তাঁকে টাকা না থাকলে ঘরের তালা খুলে রাখার পরামর্শ দিয়েছে চোরের দল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড