দুই মাছের দাম সাড়ে ১৮ লক্ষ টাকা, দাঁতিনা ভোলা বিক্রি করে লাখপতি জেলে

শুক্রবার সকালেই ধরা পড়ে দুটি বিশালাকায় দাঁতিনা ভোলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, কাছা খুলতে সময় লাগে। কপাল খুলতে নয়। পাঁচ মাস ধরে মাছ ধরাসর জন্য বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়েছিলেন সুন্দরবনের মোংলার জয়মনি ঘোলের বাসিন্দা ফারুক হোসেন। পাঁচ মাসে তেমন বড় কোন মাছ জালে তুলতে পারেননি। ট্রলার নিয়ে ফিরে আসার আগে শেষ চেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে সাগরের শেষ প্রান্তে ফেলেছিলেন জাল। আর তাতেই খুলল কপাল। শুক্রবার সকালেই ধরা পড়ে দুটি বিশালাকায় দাঁতিনা ভোলা। একটির ওজন সাড়ে ৩৬ কেজি আর একটির ২৭ কেজি। শনিবার নিলামে সাড়ে ১৮ লক্ষ টাকায় বিক্রি করলেন মাছ দুটি। রাতারাতি বনে গেলেন লাখপতি।

শনিবার মোংলার মৎস্য অবতরণ কেন্দ্রে বিরল প্রজাতির দুটি দাঁতিনা ভোলা দেখতে ভিড় জমে যায়। খানিকবাদে শুরু হয় নিলাম। প্রথমে ২০ জনের মতো নিলামে দর হাঁকতে শুরু করেন। শেষ পর্যন্ত মাছ ব্যবসায়ী আল আমিন ১৮ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন। ৩৬ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি বিক্রি হয়েছে ১১ লাখ টাকায়। আর ২৭ কেজি ওজনের মাছটি বিক্রি হয়েছে সাড়ে ৭ লাখ টাকায়। প্রতি কেজির মূল্য পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা। 

বিশালাকারের মাছ দুটি যিনি কিনেছেন সেই আল আমিন জানান, দাঁতিনা ভোলা মাছের মধ্যে বিশেষ ধরনের ফুলকো রয়েছে, যার মূল্য কেজি প্রতি  কয়েক লাখ টাকা। আগে দেখা গেলেও গত ১০ বছরে এত বড় দাঁতিনা ভোলা কোনও জেলের জালে ধরা পড়েনি। দুটি মাছই প্রসেসিং ও প্যাকেটজাত করে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের