রাশিয়ার বিরুদ্ধে লড়তে ‘খুনি’ কয়েদিদের নামাল ইউক্রেন

রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়তে ইতিমধ্যেই জেল থেকে কুখ্যাত খুনিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাদের হাত থেকে দেশকে বাঁচাতে আম নাগরিককে হাতে অস্ত্র তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। কিন্তু তাঁর সেই আর্জিতে সাড়া না দিয়ে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনীয়রা। রুশ সৈন্যদের হাতে যাতে বেঘোরে প্রাণ হারাতে না হয়, তার জন্য বহু জায়গায় আত্মসমর্পণ করেছেন ইউক্রেনীয় সেনারা। এমতাবস্থায় রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়তে দেশের কুখ্যাত খুনিদের নামানোর সিদ্ধান্ত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়তে ইতিমধ্যেই জেল থেকে কুখ্যাত খুনিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে।

ইউক্রেনের ন্যাশনাল প্রসিকিউটর জেনারেল কার্যালয়ের আধিকারিক এন্ড্রি সিনুক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দেশের বিভিন্ন জেলে খুন সহ গুরুতর অপরাধের দায়ে যারা সাজা খাটছেন এবং যাদের যুদ্ধে লড়াই করার মতো দক্ষতা রয়েছে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। দেশকে রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন দুই সেনা জওয়ান সের্গেই টার্বিন ও দিমিত্রি বালাবুখা।’

সেনায় থাকাকালীন সের্গেই টার্বিন ডোনে‍ৎস্ক ও লুহানস্কায় রুশ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। পরে দেশের দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী কাতরিনা হান্ডজুকের উপরে অ্যাসিড হামলা চালিয়ে খুন করার মতো গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ৯ বছর কারাবাসের সাজা খাটছে। মুক্তি পাওয়ার পরে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে লড়াই করার বাকি কয়েদিদের বেছে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে টার্বিন।

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী