আসছে বিশ্বকর্মা পুজো ! জানেন কী বিশ্বকর্মা আসলে কে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী ১৭ সেপ্টেম্বর মহাসমারোহে পালিত হবে বিশ্বকর্মা পুজো। দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হল বিশ্বকর্মা। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য ও বর্ণনা রয়েছে। কথিত আছে, বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। কারিগরি ও নির্মাণ শিল্পের দেবতা বলা হয়। অন্যদিকে ঋগ্বেদ অনুযায়ী, বিশ্বকর্মা হল পরম সত্যের প্রতিরূপ, সৃষ্টিশক্তির দেবতা।

ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, বিশ্বকর্মা হল এক ধরনের পদবি এবং উপাধি, যাকে বলা হয় কারুকার্যের সর্বোত্তম জ্ঞানের অধিকারি। তাঁর চারটি হাতের মধ্যে থাকে দাঁড়ি পাল্লা, লাটাই, হাতুড়ি ইত্যাদি। হাতির পিঠে চড়ে আসেন তিনি।

বিশ্বকর্মার সৃষ্টি : বিশ্বকর্মা সমস্ত দেবতাদের শক্তি হিসেবেও বর্ণিত হয়ে থাকে। কেননা তিনি দেবতাদের জন্য নানান রকমের অস্ত্র তৈরি করেছিলেন এবং প্রয়োজনে দেবতারা সেটা ব্যবহার করে থাকে। যেমন-মহর্ষি দধীচির হাড় থেকে ইন্দ্রের জন্য একটি বজ্র তৈরি করেছিলেন। এমনকী তিনি প্রাচীনকালে সমস্ত বিখ্যাত শহর ও রাজধানী তিনি তৈরি করেছিলেন বলে মনে করা হয়। এমনকী সত্যযুগের স্বর্গ, ত্রেতাযুগের লঙ্কা, দ্বাপরের দ্বারকা এবং কলিযুগের হস্তিনাপুর তিনিই নির্মান করেছিলেন। শুধু তাই নয়,বিশ্বকর্মা মহাদেবের ত্রিশূল,বিষ্নুর সুদর্শন চক্র,হনুমানের গদা,যমরাজের কালদণ্ড,কর্ণের কুণ্ডল ও কুবেরের পুষ্পক বিমানও তৈরি করেছিলেন।

বিশ্বকর্মা কে : বিশ্বকর্মার জন্ম নিয়ে নানা মত রয়েছে পুরাণে। জানেন কী এই বিশ্বাকর্মা আসলে কে? পুরাণ মতে, ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা।পণ্ডিতরা এই বিশ্বকর্মা শব্দটিকে ত্বষ্টা এবং ব্রহ্মার বিশেষণ হিসেবে দেখেন,তিনি এই বিশ্ব সৃষ্টি করেন তাই তিনি বিশ্বকর্মা, তিনি সমস্ত প্রাণীর রূপ দান করেন, তাই তিনি বিশ্বরূপ। বস্তুত ঋগ্‌বেদিক ভাবনায় আদি স্রষ্টা প্রজাপতি যাকে ত্বষ্টা বা বিশ্বকর্মা বলা হয়েছে, তিনি সৃষ্টির পরিকল্পনা এবং নিপুণ শিল্পকর্ম —এই দুইয়েরই দায়িত্বপ্রাপ্ত।

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট

‘আশিসের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, নোটিসও ধরানো হয়নি’, জানালেন বীরভূমের পুলিশ সুপার

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

‘মায়ের কাছেই ইসলামের যাবতীয় শিক্ষা পেয়েছি’, বড় তথ্য ফাঁস করলেন শর্মিলার কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ