দেশ স্বাধীনের মুহুর্তে দিল্লিতে ছিলেন না গান্ধিজি, কোথায় ছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৪৭ সালের ১৫ই অগস্ট ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। প্রায় ২০০ বছর পর ইংরেজদের অধীনতা থেকে মুক্তি পেয়েছিল ভারতবাসী। দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, জীবন উৎসর্গের পর মিলেছিল স্বাধীনতা। বীর শহিদদের আত্মত্যাগের পরিবর্তে আজকের স্বাধীনতার মুক্তিস্বাদ পেয়েছিল ভারতবাসী। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে মহাত্মা গান্ধীর নাম অন্যতম অগ্রগণ্য।তাঁর সত্যাগ্রহ আন্দোলন, অহিংস-অসহযোগ আন্দোলন ইতিহাসের পাতায় প্রজ্বলিত। অথচ এই মানুষটিই প্রথম স্বাধীনতা উদযাপনের দিন হাজির ছিলেননা। প্রশ্ন জাগছেই। কেন এমনটা করেছিলেন ‘জাতির জনক’ মহাত্মা গান্ধি?

১৯৪৭ সালের ১৫ অগস্ট তিনি নোয়াখালিতে(বর্তমানে বাংলাদেশ) গিয়েছিলেন। সাম্প্রদায়িক সংঘর্ষ বন্ধ করে শান্তির বার্তা দিতে তিনি পৌঁছে গিয়েছিলেন। সংঘর্ষ বন্ধ করতে ও শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি অনশন শুরু করেন। তাঁকে দিল্লি থেকে আমন্ত্রণ জানানো হয়। তিনি এই পরিস্থিতিতে স্বাধীনতা উদযাপনে অংশ নেবেননা বলেই সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন বাংলায় যে দাঙ্গা হচ্ছে সেদিকেই এখন গুরুত্ব দেওয়া উচিত।  

সেই সময়ে জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধীকে একটি যৌথ চিঠি লিখেছিলেন। তাকে ভারতের স্বাধীনতা উদযাপনে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন।তবে মহাত্মা গান্ধী জানিয়েছিলেন, যে দেশে শান্তি প্রতিষ্ঠা করা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ফলে দেশের প্রথম স্বাধীনতা উদযাপনের দিন উপস্থিত হতে পারেননি তিনি।  

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী